মহাসড়কে ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ
গাজীপুরের শ্রীপুরে ডিমের ন্যায্যমূল্য, বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ, খাবার ও ওষুধের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রান্তিক খামারিরা। এতে সাময়িক সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাঘাত ঘটে। শনিবার (০৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিমুলতলী পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভে কয়েক’শ খামারি অংশ নেন। এ সময় খামারিরা মহাসড়কের ওপর শত শত ডিম ভেঙে অভিনব প্রতিবাদ জানান। মানববন্ধনে অংশ নেওয়া পোল্ট্রি খামারি মাসুদ রানা জানান, পোল্ট্রি ফিড খাদ্য, ওষুধের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ডিম উৎপাদনের খরচ অনুযায়ী বর্তমান বাজারে বিক্রি হচ্ছে অনেক কম দামে। অথচ বড় বড় করপোরেট সিন্ডিকেটের কারসাজিতে খুচরা বাজারে ভোক্তাদের চড়া দামে ডিম কিনতে হচ্ছে। জোনায়েদ রুবেল নামে এক খামারি বলেন, বর্তমানে খামারিদের অবস্থা খুবই ভয়াবহ। পথে বসার মতো। লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও ওঠে না। সিন্ডিকেটের কারণে প্রান্তিক খামারিদের পথে বসার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রান্তিক খামারিদের বাঁচাতে সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান এ
গাজীপুরের শ্রীপুরে ডিমের ন্যায্যমূল্য, বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ, খাবার ও ওষুধের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রান্তিক খামারিরা। এতে সাময়িক সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাঘাত ঘটে।
শনিবার (০৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিমুলতলী পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভে কয়েক’শ খামারি অংশ নেন। এ সময় খামারিরা মহাসড়কের ওপর শত শত ডিম ভেঙে অভিনব প্রতিবাদ জানান।
মানববন্ধনে অংশ নেওয়া পোল্ট্রি খামারি মাসুদ রানা জানান, পোল্ট্রি ফিড খাদ্য, ওষুধের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ডিম উৎপাদনের খরচ অনুযায়ী বর্তমান বাজারে বিক্রি হচ্ছে অনেক কম দামে। অথচ বড় বড় করপোরেট সিন্ডিকেটের কারসাজিতে খুচরা বাজারে ভোক্তাদের চড়া দামে ডিম কিনতে হচ্ছে।
জোনায়েদ রুবেল নামে এক খামারি বলেন, বর্তমানে খামারিদের অবস্থা খুবই ভয়াবহ। পথে বসার মতো। লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও ওঠে না। সিন্ডিকেটের কারণে প্রান্তিক খামারিদের পথে বসার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রান্তিক খামারিদের বাঁচাতে সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান এ ব্যবসায়ী।
খামারিদের অভিযোগ, মুরগির পেছনে পরিশ্রম করে ডিম উৎপাদন করছি, লাভবান হচ্ছে গুটিকয়েক সিন্ডিকেট ব্যবসায়ী। লোকসান গুনতে গুনতে আজ খামারিদের অবস্থা খুবই ভয়াবহ। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে পোল্ট্রি শিল্প ধ্বংস হয়ে যাবে।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন ও অবরোধের কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাঘাত ঘটে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
What's Your Reaction?