মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

মহিলা কলেজে চাকরি করায় ময়মনসিংহের ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম কিবরিয়ার রুকন (সদস্য) পদ স্থগিত করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম এ সিদ্ধান্তের ঘোষণা দেন। দলীয় সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রুকনদের সদস্য পদ স্থগিত রাখার নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই নীতির আলোকে অধ্যাপক গোলাম কিবরিয়ার রুকন পদ স্থগিত করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে অধ্যাপনা করে আসছেন। জানা গেছে, অধ্যাপক গোলাম কিবরিয়া ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার রুকন পদ স্থগিত হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী উপজেলা সেক্রেটারি জাকির হোসেন মাস্টারকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দলীয় নীতিমালার বাইরে কোনো সি

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা
মহিলা কলেজে চাকরি করায় ময়মনসিংহের ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম কিবরিয়ার রুকন (সদস্য) পদ স্থগিত করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম এ সিদ্ধান্তের ঘোষণা দেন। দলীয় সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রুকনদের সদস্য পদ স্থগিত রাখার নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই নীতির আলোকে অধ্যাপক গোলাম কিবরিয়ার রুকন পদ স্থগিত করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে অধ্যাপনা করে আসছেন। জানা গেছে, অধ্যাপক গোলাম কিবরিয়া ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার রুকন পদ স্থগিত হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী উপজেলা সেক্রেটারি জাকির হোসেন মাস্টারকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দলীয় নীতিমালার বাইরে কোনো সিদ্ধান্ত নয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow