মা দিবসেই মা ও ভাইকে গুলি করে হত্যা, পেছনে ভয়ংকর লোভ

ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলায় মা দিবসের দিনই নিজের মা ও ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পারিবারিক সম্পত্তি বিক্রি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত রাজকিশোর গুপ্ত বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে চারটি পুলিশ দল কাজ করছে। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, পূর্বপুরুষের সম্পত্তি বিক্রি নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তবে সম্পত্তিটি বিক্রি করেছিলেন অভিযুক্তের বাবা। এতে ক্ষুব্ধ হয়ে রাজকিশোর গুপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি আগ্নেয়াস্ত্র বের করে নিজের মা ও ছোট ভাইকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পালাশ বনসাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফরেনসিক দল আলামত সংগ্রহ করে। তার ভাষ্য, প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্তের বাবা পূর্বপুরুষের জমি বিক্রি করেছিলেন, যার বিরোধিতা করছিলেন অভিযুক্ত। সেই বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে

মা দিবসেই মা ও ভাইকে গুলি করে হত্যা, পেছনে ভয়ংকর লোভ

ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলায় মা দিবসের দিনই নিজের মা ও ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পারিবারিক সম্পত্তি বিক্রি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত রাজকিশোর গুপ্ত বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে চারটি পুলিশ দল কাজ করছে। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, পূর্বপুরুষের সম্পত্তি বিক্রি নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তবে সম্পত্তিটি বিক্রি করেছিলেন অভিযুক্তের বাবা। এতে ক্ষুব্ধ হয়ে রাজকিশোর গুপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে তিনি আগ্নেয়াস্ত্র বের করে নিজের মা ও ছোট ভাইকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পালাশ বনসাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফরেনসিক দল আলামত সংগ্রহ করে।

তার ভাষ্য, প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্তের বাবা পূর্বপুরুষের জমি বিক্রি করেছিলেন, যার বিরোধিতা করছিলেন অভিযুক্ত। সেই বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow