মা-বাবাকে কানাডায় নেওয়ার পথ কি বন্ধ হয়ে গেলো?
মা-বাবা ও দাদা-দাদিকে স্থায়ীভাবে কানাডায় নেওয়ার স্পন্সরশিপ প্রোগ্রামে নতুন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে দেশটির অভিবাসন বিভাগ। মূলত ফাইল প্রসেসিংয়ে সময় কমিয়ে আনা ও অভিবাসীদের অনিশ্চয়তা দূর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার (১৫ জুলাই) জানিয়েছে দেশটি। দেশটির অভিবাসন বিভাগ ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার (আইআরসিসি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেকসই অভিবাসন ব্যবস্থা বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস প্রোগ্রামের (পিজিপি) আওতায় নতুন করে আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আইআরসিসি বলেছে, নতুন কোনো আবেদন গ্রহণ করা না হলেও আগের জমা পড়া সব ফাইলের প্রক্রিয়াকরণ চালু থাকবে। দেশটির ২০২৬-২০২৮ অভিবাসন স্তর পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে এই পিজিপি প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ ১৫ হাজার মানুষকে স্থায়ীভাবে বসবাসের (পিআর) অনুমতি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিজ্ঞপ্তিতে আইআরসিসি বলেছে, নবাগত ও কানাডিয়ান; উভয় পক্ষের জন্যই কার্যকর, সুপরিকল্পিত ও টেকসই অভিবাসন ব্যবস্থা বজায় রাখতে এই পদক্ষেপ নিয়েছে কানাডা। এই প্রচেষ্টার অংশ হিসেবে আইআরসিসি
মা-বাবা ও দাদা-দাদিকে স্থায়ীভাবে কানাডায় নেওয়ার স্পন্সরশিপ প্রোগ্রামে নতুন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে দেশটির অভিবাসন বিভাগ। মূলত ফাইল প্রসেসিংয়ে সময় কমিয়ে আনা ও অভিবাসীদের অনিশ্চয়তা দূর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার (১৫ জুলাই) জানিয়েছে দেশটি।
দেশটির অভিবাসন বিভাগ ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার (আইআরসিসি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেকসই অভিবাসন ব্যবস্থা বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস প্রোগ্রামের (পিজিপি) আওতায় নতুন করে আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
আইআরসিসি বলেছে, নতুন কোনো আবেদন গ্রহণ করা না হলেও আগের জমা পড়া সব ফাইলের প্রক্রিয়াকরণ চালু থাকবে। দেশটির ২০২৬-২০২৮ অভিবাসন স্তর পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে এই পিজিপি প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ ১৫ হাজার মানুষকে স্থায়ীভাবে বসবাসের (পিআর) অনুমতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আইআরসিসি বলেছে, নবাগত ও কানাডিয়ান; উভয় পক্ষের জন্যই কার্যকর, সুপরিকল্পিত ও টেকসই অভিবাসন ব্যবস্থা বজায় রাখতে এই পদক্ষেপ নিয়েছে কানাডা। এই প্রচেষ্টার অংশ হিসেবে আইআরসিসি প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস প্রোগ্রামের (পিজিপি) আওতায় নতুন আবেদন নেওয়া সাময়িকভাবে স্থগিত করছে।
পারিবারিক পুনর্মিলনের সুযোগ বহাল
আইআরসিসি বলেছে, স্থায়ীভাবে মা-বাবা ও দাদা-দাদি, নানা-নানিকে কানাডায় নিতে না পারলেও পারিবারিক পুনর্মিলন এখনো কানাডার অভিবাসন কাঠামোর অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বহাল রয়েছে। মা-বাবা ও দাদা-দাদি, নানা-নানিরা চাইলে ‘সুপার ভিসার’ মাধ্যমে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে কানাডা যেতে পারবেন। এই ভিসার আওতায় প্রতিবার টানা পাঁচ বছর পর্যন্ত অবস্থান করা যায় ও ১০ বছরের মধ্যে একাধিকবার যাতায়াত করা সম্ভব।
সাম্প্রতিক কিছু পরিবর্তনের মাধ্যমে আয় ও স্বাস্থ্য বীমার শর্ত শিথিল করে সুপার ভিসাকে আরও সহজ করা হয়েছে। এই বিষয়ে দেশটির সরকার বলেছে, মা-বাবা এবং দাদা-দাদি, নানা-নানিরা সুপার ভিসার মাধ্যমে কানাডায় তাদের সন্তান ও নাতি-নাতনিদের কাছে আসা-যাওয়া অব্যাহত রাখতে পারবেন। যা তাদের প্রতিবারে টানা ৫ বছর থাকার সুযোগ ও ১০ বছর পর্যন্ত মাল্টিপল এন্ট্রির সুবিধা দেয়।
সূত্র: canada.ca
এসএএইচ
What's Your Reaction?