মাইলস্টোন ট্র্যাজেডি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর দিন: গাজী আতাউর

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন ,গত বছরের এই দিন জাতির ইতিহাসে এক বেদনাবিধুর দিন। ওই দিন দুপুর সোয়া ১টার দিকে উত্তরার মাইলস্টোন স্কুলের ওপরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ওই স্কুলের ২৮ শিশুর মৃত্যু হয়। এর সঙ্গে যুদ্ধবিমানটির পাইলট, স্কুলটির শিক্ষক-কর্মচারী ও অভিভাবকের মৃত্যু যোগ করলে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে। একই দিনে একই সঙ্গে এতগুলো শিশুর মৃত্যু কল্পনাতীত বেদনা ও কষ্টের। সেই ঘটনার আজকে বর্ষপূর্তি হচ্ছে। এ ঘটনায় হতাহতদের জন্য দোয়া এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা পুনর্ব্যক্ত করেছেন মাওলানা গাজী আতাউর। আরও পড়ুন মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, এখনো তাড়া করে ভয়ংকর স্মৃতি মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।  মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই দুর্ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তার প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সংবাদমাধ্যমের বরাতে যে তথ্য জানা যাচ্ছে তাতে আরও সতর্কতার প্রয়োজন ছিলো বলে ধারণা করা যাচ্ছে। তবে এই দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই সবাই দেখছে। সেখানে সরকারের গঠিত তদন্ত কমিটির প্রত

মাইলস্টোন ট্র্যাজেডি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর দিন: গাজী আতাউর

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন ,গত বছরের এই দিন জাতির ইতিহাসে এক বেদনাবিধুর দিন। ওই দিন দুপুর সোয়া ১টার দিকে উত্তরার মাইলস্টোন স্কুলের ওপরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ওই স্কুলের ২৮ শিশুর মৃত্যু হয়। এর সঙ্গে যুদ্ধবিমানটির পাইলট, স্কুলটির শিক্ষক-কর্মচারী ও অভিভাবকের মৃত্যু যোগ করলে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে।

একই দিনে একই সঙ্গে এতগুলো শিশুর মৃত্যু কল্পনাতীত বেদনা ও কষ্টের। সেই ঘটনার আজকে বর্ষপূর্তি হচ্ছে। এ ঘটনায় হতাহতদের জন্য দোয়া এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা পুনর্ব্যক্ত করেছেন মাওলানা গাজী আতাউর।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই দুর্ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তার প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সংবাদমাধ্যমের বরাতে যে তথ্য জানা যাচ্ছে তাতে আরও সতর্কতার প্রয়োজন ছিলো বলে ধারণা করা যাচ্ছে। তবে এই দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই সবাই দেখছে। সেখানে সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি সুন্দর হতো। তদন্ত প্রতিবেদনে কোনো ধরনের অসতর্কতা বা প্রয়োজনীয় সতর্কতার ঘাটতি পরিলক্ষিত হলে তারও সুরাহা করতে হবে। 

মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমইউ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow