মাউশির উপ-পরিচালক ও সহকারী পরিচালককে এক সপ্তাহে দুইবার বদলি!

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (ডিডি) ইউনূছ ফারুকী ও সহকারী পরিচালক (এডি) এস এম জিয়াউল হায়দার হেনরীকে আবারও বদলি করা হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে দুই দফায় তাদের বদলি করা হলো। জানা যায়, গত ৩ আগস্ট তাদেরকে মাউশি থেকে সরিয়ে দুটি হাইস্কুলে বদলি করা হয়। সেখানে বদলির আদেশাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ফের তাদের বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। আরও পড়ুন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ঢাবি প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, উপ-পরিচালক মো. ইউনূছ ফারুকীকে প্রথম দফায় কুমিল্লার নাঙ্গলকোটের এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করা হয়। পরে তাকে কুমিল্লার দাউদকান্দির বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বদলি করা হয়। এস এম জিয়াউল হায়দার হেনরীকে প্রথম দফায় ৩ আগস্ট ময়মনসিংহের হালুয়াঘাট সরকারি আর্দশ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক করা হয়। বৃহস্পতিবারের আদেশে তাকে ঢাকার সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে বদলি করা

মাউশির উপ-পরিচালক ও সহকারী পরিচালককে এক সপ্তাহে দুইবার বদলি!

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (ডিডি) ইউনূছ ফারুকী ও সহকারী পরিচালক (এডি) এস এম জিয়াউল হায়দার হেনরীকে আবারও বদলি করা হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে দুই দফায় তাদের বদলি করা হলো।

জানা যায়, গত ৩ আগস্ট তাদেরকে মাউশি থেকে সরিয়ে দুটি হাইস্কুলে বদলি করা হয়। সেখানে বদলির আদেশাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ফের তাদের বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, উপ-পরিচালক মো. ইউনূছ ফারুকীকে প্রথম দফায় কুমিল্লার নাঙ্গলকোটের এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করা হয়। পরে তাকে কুমিল্লার দাউদকান্দির বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বদলি করা হয়।

এস এম জিয়াউল হায়দার হেনরীকে প্রথম দফায় ৩ আগস্ট ময়মনসিংহের হালুয়াঘাট সরকারি আর্দশ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক করা হয়। বৃহস্পতিবারের আদেশে তাকে ঢাকার সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে বদলি করা হয়েছে।

মাউশি সূত্র জানায়, ইউনূছ ফারুকী ও জিয়াউল হায়দার হেনরীকে প্রথম দফায় যেখানে বদলি করা হয়েছিল, তা তাদের পছন্দ ছিল না। তদবির করে তুলনামূলক ভালো বিদ্যালয়ে বদলি নিয়েছেন তারা। এজন্য এক সপ্তাহে দুই দফায় তাদের বদলি করা হয়েছে।

বিষয়টি নিয়ে ইউনূছ ফারুকী বলেন, সরকারি চাকরি করি, যেখানে পদায়ন করা হবে, সেখানেই যেতে হবে। আগে আমাকে চার শিক্ষকের বিদ্যালয়ে প্রধান শিক্ষক করা হয়েছিল। এবার ৯ শিক্ষকের বিদ্যালয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ যেখানে দিয়েছেন, সেখানে চাকরি করবো।

এএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow