মাগুরার কাঁঠাল যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়

মাগুরার শালিখা উপজেলার সীমাখালি বাজারকে ঘিরে গড়ে উঠেছে দেশের অন্যতম বড় কাঁঠালের পাইকারি বাজার। এখান থেকে প্রতি মৌসুমে দেশের ৩০-৩৫টি জেলায় কাঁঠাল সরবরাহ করা হয়। এবছর বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় খুশি কৃষক, বাগান মালিক ও ব্যবসায়ীরা। মাগুরা জেলা কৃষি অফিস সূত্র জানায়, এবছর জেলায় ৭৫২ হেক্টর জমিতে কাঁঠাল চাষ করা হয়েছে। উৎপাদনে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩ হাজার ৭৯৪ মেট্রিক টন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৭ কোটি টাকা। আরও পড়ুন কাঁঠালের খোসা থেকে পরিবেশবান্ধব ‘চামড়া’, বাংলাদেশের অপার সম্ভাবনা কাঁঠাল ব্যবসায়ী আকরাম মোল্লা জাগো নিউজকে বলেন, ‘সীমাখালি বাজার থেকে কাঁঠাল কিনে দেশের বিভিন্ন জেলায় পাঠাই। এখানে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলে। এই ব্যবসায় লাভও ভালো হয়।’ হাসেম নামের আরেক চাষি বলেন, ‘মাগুরার কাঁঠালের স্বাদ ও মান অনেক ভালো। এবার ফলনও খুব ভালো হয়েছে। কাঁঠাল চাষ করে ভালো লাভ করছি। এটি লাভজনক ফসল।’ আরও পড়ুন কাঁঠালের চিপস-আচার রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য-ইউরোপে এবছর জেলায় কাঁঠালের ফলন ভালো হয়েছে বলে জানান মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উপ-পরিচালক) মো

মাগুরার কাঁঠাল যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়

মাগুরার শালিখা উপজেলার সীমাখালি বাজারকে ঘিরে গড়ে উঠেছে দেশের অন্যতম বড় কাঁঠালের পাইকারি বাজার। এখান থেকে প্রতি মৌসুমে দেশের ৩০-৩৫টি জেলায় কাঁঠাল সরবরাহ করা হয়। এবছর বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় খুশি কৃষক, বাগান মালিক ও ব্যবসায়ীরা।

মাগুরা জেলা কৃষি অফিস সূত্র জানায়, এবছর জেলায় ৭৫২ হেক্টর জমিতে কাঁঠাল চাষ করা হয়েছে। উৎপাদনে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩ হাজার ৭৯৪ মেট্রিক টন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৭ কোটি টাকা।

কাঁঠাল ব্যবসায়ী আকরাম মোল্লা জাগো নিউজকে বলেন, ‘সীমাখালি বাজার থেকে কাঁঠাল কিনে দেশের বিভিন্ন জেলায় পাঠাই। এখানে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলে। এই ব্যবসায় লাভও ভালো হয়।’

মাগুরার কাঁঠাল যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়

হাসেম নামের আরেক চাষি বলেন, ‘মাগুরার কাঁঠালের স্বাদ ও মান অনেক ভালো। এবার ফলনও খুব ভালো হয়েছে। কাঁঠাল চাষ করে ভালো লাভ করছি। এটি লাভজনক ফসল।’

এবছর জেলায় কাঁঠালের ফলন ভালো হয়েছে বলে জানান মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উপ-পরিচালক) মো. তাইজুল ইসলাম।

তিনি জাগো নিউজকে বলেন, ‘কৃষকদের নিয়মিত কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে রপ্তানির সুযোগ বাড়ানো গেলে কাঁঠাল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

মো. মিনারুল ইসলাম জুয়েল/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow