মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। রোববার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তালায় অভিযোগ বাক্স উদ্বোধন করেন তারা। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের উদ্যোগে মাগুরা জেলায় দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ করার জন্য এ অভিযোগ বাক্স স্থাপন করা হয়। মাগুরা জেলার প্রতিটি উপজেলার ইউএনও অফিসে এমন অভিযোগ বাক্স স্থাপন করা হবে বলে জানা যায়। সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে, নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছি। মাগুরাতে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি থাকবে না। সাধারণ মানুষ যদি কোথাও অনিয়ম দেখতে পান সেটা গোপনীয়তা রক্ষা করে গ্রহণ করা হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বাক্সে অভিযোগ দিন, আমরা সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেব। অনিয়মকারীদের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার ও কার্যকরী পদক্ষেপ নেয়া হবে। মো. মিনারুল ইসলাম জুয়েল/এমএন/জেআইএম
মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
রোববার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তালায় অভিযোগ বাক্স উদ্বোধন করেন তারা।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের উদ্যোগে মাগুরা জেলায় দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ করার জন্য এ অভিযোগ বাক্স স্থাপন করা হয়। মাগুরা জেলার প্রতিটি উপজেলার ইউএনও অফিসে এমন অভিযোগ বাক্স স্থাপন করা হবে বলে জানা যায়।
সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে, নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছি। মাগুরাতে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি থাকবে না। সাধারণ মানুষ যদি কোথাও অনিয়ম দেখতে পান সেটা গোপনীয়তা রক্ষা করে গ্রহণ করা হবে।
সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বাক্সে অভিযোগ দিন, আমরা সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেব। অনিয়মকারীদের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার ও কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।
মো. মিনারুল ইসলাম জুয়েল/এমএন/জেআইএম
What's Your Reaction?