মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৫

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রু তার জেরে আবু সালেহ ও ইউনিয়ন ছাত্রদলের নেতা মিঠুনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার সন্ধ্যা থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় মাতব্বররা পরদিন সকালে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। তবে নির্ধারিত সময়ের আগে আবু সালেহের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলা ও ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে অন্তত ৩০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। টিউবওয়েলের মোটর চুরি ও ঘরবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিঠুনের বাড়িতে হামলা চালানো হয় এবং তার মা মিরা বেগম গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন মিরা বেগম বলেন, ‘সকালে রান্না করছিলাম। হঠাৎ আবু সালেহ এসে আমার মাথায় কোপ মারেন। সেখানে তুহিন, মহিদুল, নুর ইসলামসহ আরও অনেকে ঘরবাড়ি ভাঙচুর করে।’ এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্

মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৫

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রু তার জেরে আবু সালেহ ও ইউনিয়ন ছাত্রদলের নেতা মিঠুনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার সন্ধ্যা থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় মাতব্বররা পরদিন সকালে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। তবে নির্ধারিত সময়ের আগে আবু সালেহের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলা ও ভাঙচুর চালানো হয়।

মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৫

সংঘর্ষে অন্তত ৩০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। টিউবওয়েলের মোটর চুরি ও ঘরবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিঠুনের বাড়িতে হামলা চালানো হয় এবং তার মা মিরা বেগম গুরুতর আহত হন।

হাসপাতালে চিকিৎসাধীন মিরা বেগম বলেন, ‘সকালে রান্না করছিলাম। হঠাৎ আবু সালেহ এসে আমার মাথায় কোপ মারেন। সেখানে তুহিন, মহিদুল, নুর ইসলামসহ আরও অনেকে ঘরবাড়ি ভাঙচুর করে।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে, আমাদের আইনি প্রক্রিয়া চলমান।

মো. মিনারুল ইসলাম জুয়েল/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow