মাছ ধরতে গিয়ে মিলল অর্ধশতাধিক গুলি

নাটোরের সিংড়া পৌরসভার কাঁটাপুকুরিয়া এলাকার নাগর নদীতে মাছ ধরতে যায় দুই শিশু। একপর্যায়ে নদীতে পাওয়া একটি বক্স নিয়ে বাড়িতে ফিরে আসে তারা। সেই বক্স খুললে পাওয়া যায় পিস্তলের ৫০ রাউন্ড গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বক্সটি পায় শিশুরা। জানা গেছে, নাগর নদীতে মাছ ধরতে যায় দুই শিশু। তারা নদীর মধ্যে একটি নীল রঙের প্লাস্টিকের বক্স দেখতে পায়। এটি বাড়িতে নিয়ে আসলে বক্সটি খুললে ৫০ রাউন্ড পিস্তলের গুলি, পিস্তলের ব্যারেল পরিষ্কার করার প্লাস্টিকের তৈরি ক্লিনিং রড ও দুটি ব্রাশ পাওয়া যায়। শিশুদের মা মরিয়ম বেগম (৪০) সিংড়া থানায় খবর দিলে পুলিশ বক্সসহ ভেতরের গুলি ও সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশুদের মা মরিয়ম বেগম বলেন, নদীর পানি কমে যাওয়ায় আমার দুই ছেলে মাছ ধরতে গিয়েছিল। কিছুক্ষণ পর তারা মাঝারি আকারের একটি বক্স হাতে নিয়ে বাড়িতে ফিরে আসে। বক্সটি খুললে ভেতরে পিস্তলের গুলি দেখতে পাই। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক থানায় খবর দিই। পরে বক্সসহ গুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। সিংড়া থানার ওসি আ ব ম আব

মাছ ধরতে গিয়ে মিলল অর্ধশতাধিক গুলি
নাটোরের সিংড়া পৌরসভার কাঁটাপুকুরিয়া এলাকার নাগর নদীতে মাছ ধরতে যায় দুই শিশু। একপর্যায়ে নদীতে পাওয়া একটি বক্স নিয়ে বাড়িতে ফিরে আসে তারা। সেই বক্স খুললে পাওয়া যায় পিস্তলের ৫০ রাউন্ড গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বক্সটি পায় শিশুরা। জানা গেছে, নাগর নদীতে মাছ ধরতে যায় দুই শিশু। তারা নদীর মধ্যে একটি নীল রঙের প্লাস্টিকের বক্স দেখতে পায়। এটি বাড়িতে নিয়ে আসলে বক্সটি খুললে ৫০ রাউন্ড পিস্তলের গুলি, পিস্তলের ব্যারেল পরিষ্কার করার প্লাস্টিকের তৈরি ক্লিনিং রড ও দুটি ব্রাশ পাওয়া যায়। শিশুদের মা মরিয়ম বেগম (৪০) সিংড়া থানায় খবর দিলে পুলিশ বক্সসহ ভেতরের গুলি ও সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশুদের মা মরিয়ম বেগম বলেন, নদীর পানি কমে যাওয়ায় আমার দুই ছেলে মাছ ধরতে গিয়েছিল। কিছুক্ষণ পর তারা মাঝারি আকারের একটি বক্স হাতে নিয়ে বাড়িতে ফিরে আসে। বক্সটি খুললে ভেতরে পিস্তলের গুলি দেখতে পাই। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক থানায় খবর দিই। পরে বক্সসহ গুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। সিংড়া থানার ওসি আ ব ম আব্দুন নূর কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে একটি প্লাস্টিকের বক্সের ভেতর থাকা ৫০ রাউন্ড পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের কিছু সরঞ্জাম উদ্ধার করে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।  তিনি আরও বলেন, এসব কোথায় থেকে এলো এবং কারা রেখে গেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow