মাছ ধরার জালে ধরা পড়ল টর্পেডোর মতো আন্ডারওয়াটার ড্রোন

দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার লম্বক প্রণালীর কাছে এক জেলের জালে ধরা পড়েছে এশিয়ার পরাশক্তি চীনের একটি আন্ডারওয়াটার ড্রোন। অস্ট্রেলিয়ার দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে মঙ্গলবার (৭ এপ্রিল) ড্রোনটি উদ্ধার করা হয় বলে স্থানীয় মিডিয়ার খবরে জানানো হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, বালি ও লম্বকের মধ্যবর্তী এই গভীর সমুদ্রপথটি প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের মধ্যে বড় যুদ্ধজাহাজ ও সাবমেরিন চলাচলের জন্য অত্যন্ত উপযোগী, যার ফলে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার কাছে অঞ্চলটি সামরিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্থানীয় জেলেরা যখন মাছ ধরার জাল ফেলছিলেন, তখন লম্বকের কয়েক কিলোমিটার উত্তরে সমুদ্রের গভীরে টর্পেডোর মতো এই বস্তুটি দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি সেটিকে উপকূলে টেনে আনেন এবং স্থানীয় প্রশাসনকে খবর দেন।  প্রায় ৩.৭ মিটার (১২ ফুট) লম্বা এবং ০.৭ মিটার ব্যাসের এই সিলিন্ডার আকৃতির ড্রোনটিতে কোনো বিস্ফোরক বা তেজস্ক্রিয় পদার্থ আছে কিনা তা পরীক্ষা করে দেখেছে পুলিশ। প্রাথমিক পরীক্ষার পর পুলিশ জানিয়েছে, এটি মূলত সমুদ্র পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত একটি কারিগরি ডিভাইস। সংবেদনশীল এই এলাকায় চিনা ড্

মাছ ধরার জালে ধরা পড়ল টর্পেডোর মতো আন্ডারওয়াটার ড্রোন
দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার লম্বক প্রণালীর কাছে এক জেলের জালে ধরা পড়েছে এশিয়ার পরাশক্তি চীনের একটি আন্ডারওয়াটার ড্রোন। অস্ট্রেলিয়ার দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে মঙ্গলবার (৭ এপ্রিল) ড্রোনটি উদ্ধার করা হয় বলে স্থানীয় মিডিয়ার খবরে জানানো হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, বালি ও লম্বকের মধ্যবর্তী এই গভীর সমুদ্রপথটি প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের মধ্যে বড় যুদ্ধজাহাজ ও সাবমেরিন চলাচলের জন্য অত্যন্ত উপযোগী, যার ফলে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার কাছে অঞ্চলটি সামরিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্থানীয় জেলেরা যখন মাছ ধরার জাল ফেলছিলেন, তখন লম্বকের কয়েক কিলোমিটার উত্তরে সমুদ্রের গভীরে টর্পেডোর মতো এই বস্তুটি দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি সেটিকে উপকূলে টেনে আনেন এবং স্থানীয় প্রশাসনকে খবর দেন।  প্রায় ৩.৭ মিটার (১২ ফুট) লম্বা এবং ০.৭ মিটার ব্যাসের এই সিলিন্ডার আকৃতির ড্রোনটিতে কোনো বিস্ফোরক বা তেজস্ক্রিয় পদার্থ আছে কিনা তা পরীক্ষা করে দেখেছে পুলিশ। প্রাথমিক পরীক্ষার পর পুলিশ জানিয়েছে, এটি মূলত সমুদ্র পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত একটি কারিগরি ডিভাইস। সংবেদনশীল এই এলাকায় চিনা ড্রোন পাওয়ার ঘটনাটি বর্তমানে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow