মাঝরাতে অরিজিতের স্টুডিওতে আমির, নেপথ্যে কোন রহস্য?

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান হঠাৎ করেই মুর্শিদাবাদের জিয়াগঞ্জে! তাও আবার সুপারস্টার গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতে। দুই মহাতারকার এই গোপন সাক্ষাৎ ঘিরে গত দুদিন ধরেই তোলপাড় নেটদুনিয়া। অবশেষে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আসল ‘কাহিনি’। জিয়াগঞ্জের অলিতে-গলিতে এখন একটাই গুঞ্জন—তবে কি আমিরের আগামী সিনেমার সুরের জাদুকর হতে চলেছেন ঘরের ছেলে অরিজিৎ? অরিজিতের ঘনিষ্ঠ সূত্র বলছে, বিষয়টি নিছক সৌজন্য সাক্ষাৎ নয়। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত অরিজিতের ব্যক্তিগত স্টুডিওতে সময় কাটিয়েছেন আমির। সেখানে চলেছে ম্যারাথন মিটিং আর গানের রেকর্ডিং। ইন্ডাস্ট্রির খবর, আমিরের আসন্ন প্রজেক্টের সংগীত পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন অরিজিৎ সিং। আর সেই ‘গোপন পরিকল্পনা’ চূড়ান্ত করতেই সুদূর মুম্বাই থেকে সোজা বাংলার মাটিতে পা রেখেছেন আমির। কাজের ফাঁকে একেবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন বলিউড সুপারস্টার। সাদা টি-শার্টে, সাদামাটা লুকে অরিজিতের বাড়ির ছাদে লাটাই হাতে ঘুড়ি ওড়াতে দেখা গেল তাকে। শুধু তাই নয়, ঘরের ভেতরে বসে দাবার বোর্ডে অরিজিৎকে চ্যালেঞ্জ ছুড়ে দিতেও দেখা গেছে। পর্দায় তিনি যতই কঠোর হোন না কেন, জিয়াগঞ্জে এসে

মাঝরাতে অরিজিতের স্টুডিওতে আমির, নেপথ্যে কোন রহস্য?
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান হঠাৎ করেই মুর্শিদাবাদের জিয়াগঞ্জে! তাও আবার সুপারস্টার গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতে। দুই মহাতারকার এই গোপন সাক্ষাৎ ঘিরে গত দুদিন ধরেই তোলপাড় নেটদুনিয়া। অবশেষে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আসল ‘কাহিনি’। জিয়াগঞ্জের অলিতে-গলিতে এখন একটাই গুঞ্জন—তবে কি আমিরের আগামী সিনেমার সুরের জাদুকর হতে চলেছেন ঘরের ছেলে অরিজিৎ? অরিজিতের ঘনিষ্ঠ সূত্র বলছে, বিষয়টি নিছক সৌজন্য সাক্ষাৎ নয়। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত অরিজিতের ব্যক্তিগত স্টুডিওতে সময় কাটিয়েছেন আমির। সেখানে চলেছে ম্যারাথন মিটিং আর গানের রেকর্ডিং। ইন্ডাস্ট্রির খবর, আমিরের আসন্ন প্রজেক্টের সংগীত পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন অরিজিৎ সিং। আর সেই ‘গোপন পরিকল্পনা’ চূড়ান্ত করতেই সুদূর মুম্বাই থেকে সোজা বাংলার মাটিতে পা রেখেছেন আমির। কাজের ফাঁকে একেবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন বলিউড সুপারস্টার। সাদা টি-শার্টে, সাদামাটা লুকে অরিজিতের বাড়ির ছাদে লাটাই হাতে ঘুড়ি ওড়াতে দেখা গেল তাকে। শুধু তাই নয়, ঘরের ভেতরে বসে দাবার বোর্ডে অরিজিৎকে চ্যালেঞ্জ ছুড়ে দিতেও দেখা গেছে। পর্দায় তিনি যতই কঠোর হোন না কেন, জিয়াগঞ্জে এসে আমিরের এই ‘বাঙালি আনা’ দেখে মুগ্ধ ভক্তরা। হোটেলের সামনে ভক্তদের ঢল এদিকে প্রিয় তারকাকে একনজর দেখতে বুধবার সকাল থেকেই বহরমপুরের লালদিঘির পাড়ে অভিজাত হোটেলের সামনে মানুষের ঢল নেমেছে। নিরাপত্তা বেষ্টনী ভেদ করে আমিরকে দেখার অপেক্ষায় হাজারো অনুরাগী। জানা গেছে, আজ (বুধবার) পর্যন্তই মুর্শিদাবাদে থাকবেন আমির। এর মধ্যেই নতুন ছবির ব্লু-প্রিন্ট চূড়ান্ত করে মুম্বাই ফিরবেন তিনি। এখন দেখার পালা, আমির-অরিজিতের এই গোপন রসায়ন বড় পর্দায় কী ধামাকা নিয়ে আসে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow