মাঝরাতে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনে ট্রাকের ধাক্কায় আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাতি মো. জাবেদ বলেন, গতরাত সাড়ে ১২টার দিকে আমার নানি হেঁটে যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী এক মালবাহী ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ২টা ৩০ মিনিটের দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুনপুলিশ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ জ্বালানি-সংকটে চট্টগ্রামে বন্ধ ১০ বিদ্যুৎকেন্দ্র, নগরজুড়ে ভোগান্তি আমেনা বেগম চাঁদপুর সদর উপজেলার দেওয়ার বাড়ি এলাকার মৃত এবাদুল্লাহর মেয়ে। পরিবারের সঙ্গে তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে ও চালক যাত্রাবাড়ী থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।
রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনে ট্রাকের ধাক্কায় আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাতি মো. জাবেদ বলেন, গতরাত সাড়ে ১২টার দিকে আমার নানি হেঁটে যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী এক মালবাহী ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ২টা ৩০ মিনিটের দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
পুলিশ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ
জ্বালানি-সংকটে চট্টগ্রামে বন্ধ ১০ বিদ্যুৎকেন্দ্র, নগরজুড়ে ভোগান্তি
আমেনা বেগম চাঁদপুর সদর উপজেলার দেওয়ার বাড়ি এলাকার মৃত এবাদুল্লাহর মেয়ে। পরিবারের সঙ্গে তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে ও চালক যাত্রাবাড়ী থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।
কাজী আল-আমিন/কেএসআর
What's Your Reaction?