মাটি কাটাকে কেন্দ্র করে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ জন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরে বালু মহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলির আঘাতে জাহাঙ্গীর আলম ও মিরাজ নামে দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার তেওতা ৯ নম্বর ওয়ার্ডের আলোদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জাহাঙ্গীর উপজেলার আলোকদিয়ার চরের মজিদ হোসেনের ছেলে এবং মিরাজ হোসেন একই উপজেলার একই চরের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলার আলোকদিয়া চরের ওই অংশ মানিকগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী অঞ্চল। সিরাজগঞ্জের বালু মহালের ইজারাদার সাত্তার কমিশনারের লোকজন জোরপূর্বক মানিকগঞ্জ জেলার সীমানা তেওতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ড্রেজার বসিয়ে জোরপূর্বক মাটি কাটার চেষ্টা করেন। এসময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তাদের উপরে গুলি চালানো হয়। এ সময় মিরাজ ও জাহাঙ্গীর নামের ২ জন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইউপি সদস্য মো. মোতালেব হোসেন বলেন, সাত্তার কমিশনারের লোকজন জোর করে আলোকদিয়ার চর থেকে ড্রেজার দ

মাটি কাটাকে কেন্দ্র করে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ জন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরে বালু মহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলির আঘাতে জাহাঙ্গীর আলম ও মিরাজ নামে দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার তেওতা ৯ নম্বর ওয়ার্ডের আলোদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জাহাঙ্গীর উপজেলার আলোকদিয়ার চরের মজিদ হোসেনের ছেলে এবং মিরাজ হোসেন একই উপজেলার একই চরের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলার আলোকদিয়া চরের ওই অংশ মানিকগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী অঞ্চল। সিরাজগঞ্জের বালু মহালের ইজারাদার সাত্তার কমিশনারের লোকজন জোরপূর্বক মানিকগঞ্জ জেলার সীমানা তেওতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ড্রেজার বসিয়ে জোরপূর্বক মাটি কাটার চেষ্টা করেন। এসময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তাদের উপরে গুলি চালানো হয়। এ সময় মিরাজ ও জাহাঙ্গীর নামের ২ জন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইউপি সদস্য মো. মোতালেব হোসেন বলেন, সাত্তার কমিশনারের লোকজন জোর করে আলোকদিয়ার চর থেকে ড্রেজার দিয়ে মাটি কাটার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। এ সময় সাত্তার কমিশনারের লোকজন গুলি ছুড়লে জাহাঙ্গীর আলম নামে একজন গুলিবিদ্ধ হন। গুলি ছোড়ার পর সাত্তার কমিশনারের লোকজন পালিয়ে গেছেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, চরে গোলাগুলির ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত কারণ জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow