মাটি খুঁড়তেই বেরিয়ে এলো গুলিভর্তি বাক্স

নওগাঁর বদলগাছীতে জমির মাটি খুঁড়তেই বেরিয়ে এসেছে থ্রি-নট-থ্রি রাইফেলের ৩২৫ রাউন্ড গুলিভর্তি কাঠের বাক্স। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া গ্রামে পটলের ক্ষেত থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, রোববার সকালে বর্গাচাষি কৃষক জইদুল ইসলাম পটলের জমিতে জাল দেওয়ার জন্য খুঁটি বসাতে যান। এসময় প্রায় এক ফুট নিচে শক্ত কিছু অনুভব করেন তিনি। পরে কোদাল দিয়ে মাটি খুঁড়তেই একটি ভাঙা কাঠের বাক্সের ভেতরে পুরোনো গুলি দেখতে পান। ঘটনাটি তিনি সঙ্গে সঙ্গে সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে বদলগাছী থানার এসআই মোতাহার হোসেন ও ওসি (তদন্ত) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেন। বর্গাচাষি জইদুল ইসলাম জানান, তিনি জমিটি বন্ধক নিয়ে চাষাবাদ করেন। সকালে বাঁশের খুঁটি বসানোর সময় মাটির নিচে কাঠের বাক্সে থাকা গুলি দেখতে পান। তার ধারণা, গুলিগুলো অনেক পুরোনো। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আক্কাস চৌধুরী, মুক্তিযোদ্ধা আইয়ুব চৌধুরী এবং মুক্তিযোদ্ধা মজিবর রহমান জানান, গ

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো গুলিভর্তি বাক্স

নওগাঁর বদলগাছীতে জমির মাটি খুঁড়তেই বেরিয়ে এসেছে থ্রি-নট-থ্রি রাইফেলের ৩২৫ রাউন্ড গুলিভর্তি কাঠের বাক্স। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া গ্রামে পটলের ক্ষেত থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রোববার সকালে বর্গাচাষি কৃষক জইদুল ইসলাম পটলের জমিতে জাল দেওয়ার জন্য খুঁটি বসাতে যান। এসময় প্রায় এক ফুট নিচে শক্ত কিছু অনুভব করেন তিনি। পরে কোদাল দিয়ে মাটি খুঁড়তেই একটি ভাঙা কাঠের বাক্সের ভেতরে পুরোনো গুলি দেখতে পান।

ঘটনাটি তিনি সঙ্গে সঙ্গে সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে বদলগাছী থানার এসআই মোতাহার হোসেন ও ওসি (তদন্ত) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেন।

বর্গাচাষি জইদুল ইসলাম জানান, তিনি জমিটি বন্ধক নিয়ে চাষাবাদ করেন। সকালে বাঁশের খুঁটি বসানোর সময় মাটির নিচে কাঠের বাক্সে থাকা গুলি দেখতে পান। তার ধারণা, গুলিগুলো অনেক পুরোনো।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আক্কাস চৌধুরী, মুক্তিযোদ্ধা আইয়ুব চৌধুরী এবং মুক্তিযোদ্ধা মজিবর রহমান জানান, গুলির ধরণ ও জরাজীর্ণ অবস্থা দেখে ধারণা করা হচ্ছে গুলিগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার। যুদ্ধ চলাকালীন সময়ে সেখানে হয়তো থেকে গিয়েছিল গুলিগুলো।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম জানান, গুলির ধরণ ও জরাজীর্ণ অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— এগুলো অনেক আগের ও পুরনো। দীর্ঘ সময় মাটির নিচে থাকায় মরিচা ধরেছে। গুলিগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow