মাটির নিচে লুকিয়ে রাখা ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মেহেরপুরের গাংনীতে মাটির নিচে লুকিয়ে রাখা প্রায় ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনায় ২ টাইলস মিস্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণালংকারের একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরের দিকে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার উপজেলার মুন্দা মাঝের গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া বারাদি গ্রামের আলম খানের ছেলে মোমিন খান (৩৬) এবং আরজান আলীর ছেলে মো. আলাল (২২)। এর মধ্যে মো. আলালকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মুন্দা মাঝের গ্রামের বাসিন্দা মোছা. নার্গিস বানুর (৪৬) কুয়েত প্রবাসী একমাত্র ছেলে মো. শাহীনের নির্মাণাধীন একতলা ভবনে গত ৩০ জুন থেকে ৫ জন টাইলস মিস্ত্রি কাজ শুরু করেন। বাড়িতে বাইরের লোকজনের আনাগোনা থাকায় তিনি নিজের ও দুই মেয়ের ব্যবহৃত মোট ১১ ভরি ১৪ আনা ওজনের স্বর্ণালংকার একটি প্লাস্টিকের কৌটায় রেখে পলিথিনে মোড়ানো অবস্থায় বাড়ির পূর্ব পাশের
মেহেরপুরের গাংনীতে মাটির নিচে লুকিয়ে রাখা প্রায় ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনায় ২ টাইলস মিস্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণালংকারের একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরের দিকে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার উপজেলার মুন্দা মাঝের গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া বারাদি গ্রামের আলম খানের ছেলে মোমিন খান (৩৬) এবং আরজান আলীর ছেলে মো. আলাল (২২)। এর মধ্যে মো. আলালকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মুন্দা মাঝের গ্রামের বাসিন্দা মোছা. নার্গিস বানুর (৪৬) কুয়েত প্রবাসী একমাত্র ছেলে মো. শাহীনের নির্মাণাধীন একতলা ভবনে গত ৩০ জুন থেকে ৫ জন টাইলস মিস্ত্রি কাজ শুরু করেন। বাড়িতে বাইরের লোকজনের আনাগোনা থাকায় তিনি নিজের ও দুই মেয়ের ব্যবহৃত মোট ১১ ভরি ১৪ আনা ওজনের স্বর্ণালংকার একটি প্লাস্টিকের কৌটায় রেখে পলিথিনে মোড়ানো অবস্থায় বাড়ির পূর্ব পাশের দরজার সিঁড়ির নিচে মাটির মধ্যে লুকিয়ে রাখেন। স্বর্ণালংকারগুলোর আনুমানিক মূল্য ২৯ লাখ ৬ হাজার ২৫০ টাকা।
নার্গিস বানু জানান, গত ৫ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে টাইলস মিস্ত্রীরা কাজ শেষে চলে যাওয়ার পর তিনি দেখতে পান; যেখানে স্বর্ণালংকার রাখা ছিল সেই স্থানের মাটি খোঁড়া। পরে খোঁজাখুঁজি করেও লুকিয়ে রাখা স্বর্ণালংকার আর খুঁজে পাননি।
ঘটনার বিষয়টি তিনি তার কুয়েত প্রবাসী ছেলেকে জানালে তিনি বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে দেখা যায়, বিকেল ৪টা ২৩ মিনিটের দিকে টাইলসের কাজ করা দুই শ্রমিক মাটি খুঁড়ে স্বর্ণালংকার বের করে নিজেদের মধ্যে কথাবার্তা বলে তা নিয়ে বাড়ির পেছনের দিকে চলে যায়।
পরে স্থানীয়দের সামনে সিসিটিভি ফুটেজ প্রদর্শন করলে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এ ঘটনায় নার্গিস বানুর অভিযোগের ভিত্তিতে ৬ জুলাই গাংনী থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে গাংনী থানা ও বামন্দী পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে অভিযুক্ত মো. আলালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া জেলার কুমারখালী ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে পলাতক আসামি মোমিন খানের শ্বশুরবাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ২টি নেকলেস, ৩ জোড়া কানের দুল, ১টি ব্রেসলেট, ৩টি চেইন, ১টি লকেট, ৭টি বালা এবং ১টি বেঙ্গল বালা উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, চুরির ঘটনার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করা হয়। মাত্র ১২ ঘণ্টার মধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকারের একটি বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।