মাঠে প্রবেশ করার সময় যে কুসংস্কার মানেন আর্জেন্টিনার কোচ

বিশ্বকাপের ফাইনালের মত জায়গায় গঞ্জালো মন্টিয়েল জয়সূচক পেনাল্টিতে গোল করলেও ডাগআউটে লিওনেল স্কালোনিকে দেখা গেছে ঠায় দাঁড়িয়ে থাকতে। কোনো আহামরি উদযাপন নেই তার। শুধু তখনই নয়, আর্জেন্টাইন এই কোচকে খুব কমই গোল উদযাপন করতে দেখা যায় অন্যান্য কোচদের মতো। কেন এমনটা করেন? অবশেষে ব্যাখ্যা করেছেন তিনি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ জানিয়েছেন, মাঠে নামার আগে ক্রস চিহ্ন আঁকা ছাড়া তার তেমন কোনো কুসংস্কার নেই। আর আর্জেন্টিনা গোল করলে তাকে চিৎকার করে উদযাপন করতে না দেখা গেলেও, তিনি নিজের মতো করেই সেই মুহূর্ত উপভোগ করেন। শনিবার জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমি ডান পা দিয়ে মাঠে প্রবেশ করি এবং ক্রস চিহ্ন আঁকি। এটাকেই হয়তো আমার একমাত্র কুসংস্কার বলা যায়।’ বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার গোলের সময় তাকে শান্ত থাকতে দেখা গেছে। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি আমার নিজের মতো করে উদযাপন করি। ভেতরে ভেতরে আমি খুবই আনন্দিত থাকি। তবে আমি সবসময় বলি, কিছু মুহূর্ত এমন হয় যখন উদযাপনার চেয়ে বেশি ভাবতে হয়। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আমি পুরো মাঠ পেরিয়ে লাউতারোকে শুভেচ্ছা জা

মাঠে প্রবেশ করার সময় যে কুসংস্কার মানেন আর্জেন্টিনার কোচ

বিশ্বকাপের ফাইনালের মত জায়গায় গঞ্জালো মন্টিয়েল জয়সূচক পেনাল্টিতে গোল করলেও ডাগআউটে লিওনেল স্কালোনিকে দেখা গেছে ঠায় দাঁড়িয়ে থাকতে। কোনো আহামরি উদযাপন নেই তার। শুধু তখনই নয়, আর্জেন্টাইন এই কোচকে খুব কমই গোল উদযাপন করতে দেখা যায় অন্যান্য কোচদের মতো। কেন এমনটা করেন? অবশেষে ব্যাখ্যা করেছেন তিনি।

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ জানিয়েছেন, মাঠে নামার আগে ক্রস চিহ্ন আঁকা ছাড়া তার তেমন কোনো কুসংস্কার নেই। আর আর্জেন্টিনা গোল করলে তাকে চিৎকার করে উদযাপন করতে না দেখা গেলেও, তিনি নিজের মতো করেই সেই মুহূর্ত উপভোগ করেন।

শনিবার জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমি ডান পা দিয়ে মাঠে প্রবেশ করি এবং ক্রস চিহ্ন আঁকি। এটাকেই হয়তো আমার একমাত্র কুসংস্কার বলা যায়।’

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার গোলের সময় তাকে শান্ত থাকতে দেখা গেছে। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি আমার নিজের মতো করে উদযাপন করি। ভেতরে ভেতরে আমি খুবই আনন্দিত থাকি। তবে আমি সবসময় বলি, কিছু মুহূর্ত এমন হয় যখন উদযাপনার চেয়ে বেশি ভাবতে হয়। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আমি পুরো মাঠ পেরিয়ে লাউতারোকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। সেই মুহূর্তে আমি যা করি, সেটাই আমার অনুভূতির প্রকাশ। অবশ্যই আমি খুশি হই। তবে কখনও কখনও এমন কিছু ঘটে, যা স্বাভাবিক মনে হয় না। তখন মনে হয়—এটা কি সত্যিই ঘটছে?’

একই সংবাদ সম্মেলনে স্কালোনি নিশ্চিত করেছেন যে, জর্ডানের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে বেঞ্চে থাকবেন লিওনেল মেসি। ৯১ বছর বয়সী সাংবাদিক মাকায়া মারকেজের সঙ্গে হালকা রসিকতার পর তিনি বিষয়টি জানান। তবে দ্বিতীয়ার্ধে মেসিকে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এছাড়া স্কালোনি জানান, গোলরক্ষক নিশ্চিতভাবেই একাদশে থাকবেন। আর অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়ে যাওয়া রোমেরোর অবস্থা প্রথমে যতটা গুরুতর মনে হয়েছিল, বাস্তবে ততটা নয়। তাই শেষ ষোলোর ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে।

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow