মাঠে বসে দেখলেন মেসির হ্যাট্রিক, নাঈম-নাদিয়ার উদযাপন ভাইরাল
অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এবং তার স্বামী অভিনেতা ফারুক সোবহান নাঈম। প্রিয় দল আর্জেন্টিনার বড় জয় এবং লিওনেল মেসির হ্যাট্রিকে উচ্ছ্বাসে মেতে ওঠেছেন এই তারকা দম্পতি। তারা যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে অবস্থিত অ্যারোহেড স্টেডিয়ামে বসে ম্যাচটি উপভোগ করেছেন। বুধবার (১৭ জুন) আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ শেষে নাদিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, গ্যালারিতে বসে দলের জয় উদযাপন করছেন তিনি ও নাঈম। শেয়ার করা ছবি ও ভিডিওতে নাদিয়াকে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে। অন্যদিকে নাঈম সরাসরি জার্সি না পরলেও দলের পতাকার রঙের সঙ্গে মিল রেখে আকাশি রঙের টি-শার্ট পরেছিলেন। ম্যাচজুড়ে দুজনকেই প্রিয় দলের সমর্থনে উচ্ছ্বসিত দেখা যায়। নাদিয়ার পোস্ট প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তাদের এই অভিজ্ঞতার প্রশংসা করেন। প্রসেনজিৎ দাস নামে একজন লেখেন, ‘জীবন সার্থক, বসের খেলা সামনে থেকে দেখা।” আরেক ভক্ত সাদিয়া আফরিন মন্তব্য করেন, “ইতিহাসের সাক্ষী হয়ে গেছেন, অভিনন্দন।’ তবে সবাই যে আর্জেন্টিনার জয়ে সমান
অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এবং তার স্বামী অভিনেতা ফারুক সোবহান নাঈম। প্রিয় দল আর্জেন্টিনার বড় জয় এবং লিওনেল মেসির হ্যাট্রিকে উচ্ছ্বাসে মেতে ওঠেছেন এই তারকা দম্পতি। তারা যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে অবস্থিত অ্যারোহেড স্টেডিয়ামে বসে ম্যাচটি উপভোগ করেছেন।
বুধবার (১৭ জুন) আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ শেষে নাদিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, গ্যালারিতে বসে দলের জয় উদযাপন করছেন তিনি ও নাঈম।
শেয়ার করা ছবি ও ভিডিওতে নাদিয়াকে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে। অন্যদিকে নাঈম সরাসরি জার্সি না পরলেও দলের পতাকার রঙের সঙ্গে মিল রেখে আকাশি রঙের টি-শার্ট পরেছিলেন। ম্যাচজুড়ে দুজনকেই প্রিয় দলের সমর্থনে উচ্ছ্বসিত দেখা যায়।
নাদিয়ার পোস্ট প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তাদের এই অভিজ্ঞতার প্রশংসা করেন। প্রসেনজিৎ দাস নামে একজন লেখেন, ‘জীবন সার্থক, বসের খেলা সামনে থেকে দেখা।” আরেক ভক্ত সাদিয়া আফরিন মন্তব্য করেন, “ইতিহাসের সাক্ষী হয়ে গেছেন, অভিনন্দন।’
তবে সবাই যে আর্জেন্টিনার জয়ে সমান উচ্ছ্বসিত ছিলেন, তা নয়। কিছু নেটিজেন কটাক্ষও করেছেন। এমডি দেলোয়ার হোসেইন নামে একজন প্রশ্ন তোলেন প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে। অন্যদিকে পারভেজ আলম স্বপন মন্তব্য করেন, ‘আর্জেন্টিনা ফ্যানদের উদ্দেশ্যে একটু ধীরে লাফান! প্রতিপক্ষের অর্ধেক খেলোয়াড় ইনজুরিতে, আর আপনাদের উদ্যাপন দেখে মনে হচ্ছে ব্রাজিল, জার্মানি আর ফ্রান্সকে এক ম্যাচে হারিয়ে দিয়েছেন।’
উল্লেখ্য, অভিনেত্রী নাদিয়া আহমেদের প্রথম সংসার ভেঙে যাওয়ার পর ২০১৬ সালের ১৫ জানুয়ারি অভিনেতা নাঈমকে বিয়ে করেন। দীর্ঘ এক দশক ধরে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই তারকা দম্পতি। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখান থেকেই বিশ্বকাপের আমেজ উপভোগ করছেন।
এমআই/এলআইএ
What's Your Reaction?