মাঠে বসেই মেসিদের ‘ঐতিহাসিক জয়’ উপভোগ করলেন নাঈম-নাদিয়া
চলমান বিশ্বকাপে ফুটবল জাদুকর লিওনেল মেসিদের খেলা গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা। সেই তালিকায় আছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ। দুজনেই মনে-প্রাণে আর্জেন্টিনার কট্টর সমর্থক। প্রিয় দলের খেলা মিস করতে চান না কেউই। তাই তো আলবিসেলেস্তাদের খেলা দেখতে ইতিমধ্যেই বেশ কয়েকবার স্টেডিয়ামে হাজির হয়েছেন এই তারকা দম্পতি। এবার বিশ্বকাপের হাইভোল্টেজ ‘রাউন্ড অব সিক্সটিন’-এর ম্যাচে মিসরের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। প্রিয় দলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচ গ্যালারিতে বসে দেখার সুযোগ হাতছাড়া করেননি নাঈম-নাদিয়া। মাঠে উপস্থিত থেকে সরাসরি উপভোগ করেছেন মেসিদের সেই ঐতিহাসিক জয়। ম্যাচ শেষে গ্যালারিতে বসে খেলা উপভোগ করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই দম্পতি। ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে তারা লেখেন, ‘আমরা কোয়ার্টার ফাইনালে চলে গেছি, অভিনন্দন টিম আর্জেন্টিনা।’ নাঈম-নাদিয়া দম্পতি ছাড়াও এবারের বিশ্বকাপ ফুটবলের সরাসরি খেলা উপভোগ করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন দেশের আরও অনেক জনপ্রিয় তারকা। তাদের মধ্যে অভিন
চলমান বিশ্বকাপে ফুটবল জাদুকর লিওনেল মেসিদের খেলা গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা। সেই তালিকায় আছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ।
দুজনেই মনে-প্রাণে আর্জেন্টিনার কট্টর সমর্থক। প্রিয় দলের খেলা মিস করতে চান না কেউই। তাই তো আলবিসেলেস্তাদের খেলা দেখতে ইতিমধ্যেই বেশ কয়েকবার স্টেডিয়ামে হাজির হয়েছেন এই তারকা দম্পতি।
এবার বিশ্বকাপের হাইভোল্টেজ ‘রাউন্ড অব সিক্সটিন’-এর ম্যাচে মিসরের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। প্রিয় দলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচ গ্যালারিতে বসে দেখার সুযোগ হাতছাড়া করেননি নাঈম-নাদিয়া। মাঠে উপস্থিত থেকে সরাসরি উপভোগ করেছেন মেসিদের সেই ঐতিহাসিক জয়।
ম্যাচ শেষে গ্যালারিতে বসে খেলা উপভোগ করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই দম্পতি। ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে তারা লেখেন, ‘আমরা কোয়ার্টার ফাইনালে চলে গেছি, অভিনন্দন টিম আর্জেন্টিনা।’
নাঈম-নাদিয়া দম্পতি ছাড়াও এবারের বিশ্বকাপ ফুটবলের সরাসরি খেলা উপভোগ করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন দেশের আরও অনেক জনপ্রিয় তারকা। তাদের মধ্যে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাফা কবির এবং নির্মাতা মোস্তফা কামাল রাজ অন্যতম।
এমআই/এলআইএ
What's Your Reaction?