মাত্র কয়েক ধাপে হয়ে যান বৈশাখী সুন্দরী

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। পয়লা বৈশাখকে ঘিরে থাকে আনন্দ, উচ্ছ্বাস আর নতুন করে সাজবার ইচ্ছে। এই দিনে নিজেকে একটু ভিন্নভাবে, সতেজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চাইলে সাজের কিছু দিক আগে থেকেই ভেবে রাখা ভালো। চলুন জেনে নেওয়া যাক একটি সুন্দর ও পরিপূর্ণ বৈশাখী লুক কেমন হতে পারে। ত্বকের যত্ন আগে পয়লা বৈশাখে সাধারণত সকাল সকাল ঘর থেকে বের হতে হয়। তাই দিনের শুরুতেই ত্বককে ফ্রেশ রাখা খুব জরুরি। ঘুম থেকে উঠে মুখ ভালোভাবে পরিষ্কার করে বরফ দিয়ে হালকা ম্যাসাজ করতে পারেন, এতে ত্বক টানটান ও সতেজ দেখাবে। তৈলাক্ত ত্বকের জন্য হালকা হাইড্রেটিং ক্রিম ব্যবহার করুন, শুষ্ক ত্বকে ভালো মানের ময়েশ্চারাইজার লাগান, রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন। যাদের ত্বক বেশি তৈলাক্ত, তারা আগে সামান্য বেবি পাউডার ব্যবহার করে তারপর লিকুইড ফাউন্ডেশন লাগাতে পারেন। প্রাইমার ব্যবহার করলে মেকআপ দীর্ঘস্থায়ী হবে। সাথে একটি কমপ্যাক্ট পাউডার রাখলে প্রয়োজনে টাচআপ দেওয়া সহজ হবে। হালকা শিমার হাইলাইটার ব্যবহার করলে মুখে উজ্জ্বলতা আসবে। চোখের সাজ হোক হালকা ও স্বাভাবিক গরমের দিনে ভারী চোখের মেকআপ না করাই ভালো। নরম ও প্রা

মাত্র কয়েক ধাপে হয়ে যান বৈশাখী সুন্দরী

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। পয়লা বৈশাখকে ঘিরে থাকে আনন্দ, উচ্ছ্বাস আর নতুন করে সাজবার ইচ্ছে। এই দিনে নিজেকে একটু ভিন্নভাবে, সতেজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চাইলে সাজের কিছু দিক আগে থেকেই ভেবে রাখা ভালো। চলুন জেনে নেওয়া যাক একটি সুন্দর ও পরিপূর্ণ বৈশাখী লুক কেমন হতে পারে।

ত্বকের যত্ন আগে

পয়লা বৈশাখে সাধারণত সকাল সকাল ঘর থেকে বের হতে হয়। তাই দিনের শুরুতেই ত্বককে ফ্রেশ রাখা খুব জরুরি। ঘুম থেকে উঠে মুখ ভালোভাবে পরিষ্কার করে বরফ দিয়ে হালকা ম্যাসাজ করতে পারেন, এতে ত্বক টানটান ও সতেজ দেখাবে।

ফুল ছাড়া সাজ অসম্পূর্ণ

তৈলাক্ত ত্বকের জন্য হালকা হাইড্রেটিং ক্রিম ব্যবহার করুন, শুষ্ক ত্বকে ভালো মানের ময়েশ্চারাইজার লাগান, রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন। যাদের ত্বক বেশি তৈলাক্ত, তারা আগে সামান্য বেবি পাউডার ব্যবহার করে তারপর লিকুইড ফাউন্ডেশন লাগাতে পারেন। প্রাইমার ব্যবহার করলে মেকআপ দীর্ঘস্থায়ী হবে। সাথে একটি কমপ্যাক্ট পাউডার রাখলে প্রয়োজনে টাচআপ দেওয়া সহজ হবে। হালকা শিমার হাইলাইটার ব্যবহার করলে মুখে উজ্জ্বলতা আসবে।

চোখের সাজ হোক হালকা ও স্বাভাবিক

গরমের দিনে ভারী চোখের মেকআপ না করাই ভালো। নরম ও প্রাকৃতিক টোন বেছে নিন। আইশ্যাডো হতে পারে হালকা ব্রাউন বা সবুজাভ শেড, আইব্রো ঠিকভাবে সেট করতে ভুলবেন না, কাজল ও আইলাইনার দিয়ে চোখের সৌন্দর্য বাড়ান, চাইলে হালকা আইল্যাশ ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন:

ঠোঁটের রঙে আনুন বৈচিত্র্যঠোঁটের রঙে আনুন বৈচিত্র্য

লিপস্টিকে লাল রং সবসময়ই বৈশাখের সঙ্গে মানানসই। তবে চাইলে একটু ভিন্নতা আনতে পারেন। গোলাপি, কমলা বা হালকা বাদামি শেড ব্যবহার করতে পারেন। যদি চোখের মেকআপ একটু গাঢ় হয়, তাহলে নুড লিপস্টিক বেছে নেওয়াই ভালো।

চুলের সাজে স্বস্তি ও সৌন্দর্য

খোলা চুলের পরিবর্তে হালকা করে বাঁধা চুল গরমে বেশি আরামদায়ক। সাধারণ বেণি, ফ্রেঞ্চ বেণি বা ডাচ বেণি করতে পারেন, মেসি লুক দিয়ে পেছনে খোঁপা করলে খুব ট্রেন্ডি দেখায়, সিঁথি করে পরিপাটি খোঁপাও দারুণ মানায়। চুলের সাজের সঙ্গে মানানসই টিপ ব্যবহার করুন। কানে ও গলায় মাটির গয়না বৈশাখী লুককে আরও প্রাণবন্ত করে তুলবে।

ফুল ছাড়া সাজ অসম্পূর্ণফুল ছাড়া সাজ অসম্পূর্ণ

খোঁপা বা বেণিতে তাজা ফুল ব্যবহার করলে পুরো লুকটাই হয়ে উঠবে পরিপূর্ণ। গাঁদা, জুঁই বা রজনীগন্ধা; যে কোনো ফুলই আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে।

সব মিলিয়ে, বৈশাখী সাজ হওয়া উচিত স্বাভাবিক, আরামদায়ক এবং উৎসবের আমেজে ভরপুর। খুব বেশি ভারী না হয়ে হালকা, সতেজ ও রঙিন লুকই এই দিনের আসল সৌন্দর্য তুলে ধরে।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow