মাত্র ১০০ রুপিতে বিক্রি হলো ভারতের ক্লাব
অপ্রত্যাশিত এক ঘটনা ঘটে গেছে ভারতের ঘরোয়া ফুটবলে। ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) থেকে জামশেদপুর এফসি সরে দাঁড়ানোর সিদ্ধান্তের নেওয়ার পর এবার বদলে গেছে মালিকানাও। ক্লাবটির পুরো মালিকানা চলে গেল গোয়ার ঐতিহ্যবাহী ক্লাব চার্চিল ব্রাদার্সের হাতে। শুক্রবার (১৪ আগস্ট) টাটা স্টিল আনুষ্ঠানিকভাবে জামশেদপুর ফুটবল অ্যান্ড স্পোর্টিং প্রাইভেট লিমিটেডের (জেএফএসপিএল) সব শেয়ার চার্চিল ব্রাদার্সের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছে। ফলে ক্লাবটির ১০০ শতাংশ মালিকানা এখন চার্চিল ব্রাদার্সের। টাটা স্টিল জানিয়েছে, নামমাত্র ১০০ ভারতীয় রুপি মূল্যের বিনিময়ে জেএফএসপিএলের ইকুইটি শেয়ার চার্চিল ব্রাদার্সের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আইএসএলে খেলার লাইসেন্স, ১২ জন চুক্তিবদ্ধ ফুটবলার এবং দুই কোচকেও নিয়ম অনুযায়ী নতুন মালিকানার অধীনে দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে টাটা স্টিল লিমিটেড ও চার্চিল ব্রাদার্সের চুক্তির কথা সামনে আনা হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে চুক্তিবদ্ধ সব ফুটবলার ও কোচিং স্টাফের দায়িত্ব নেবে চার্চিল ব্রাদার্স। ফলে এতদিন জেমশেদপুর এফসির সঙ্গে চুক্তিবদ্ধ থাকা খেলোয়াড়দের দেশের শীর্ষ লিগে খে
অপ্রত্যাশিত এক ঘটনা ঘটে গেছে ভারতের ঘরোয়া ফুটবলে। ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) থেকে জামশেদপুর এফসি সরে দাঁড়ানোর সিদ্ধান্তের নেওয়ার পর এবার বদলে গেছে মালিকানাও। ক্লাবটির পুরো মালিকানা চলে গেল গোয়ার ঐতিহ্যবাহী ক্লাব চার্চিল ব্রাদার্সের হাতে।
শুক্রবার (১৪ আগস্ট) টাটা স্টিল আনুষ্ঠানিকভাবে জামশেদপুর ফুটবল অ্যান্ড স্পোর্টিং প্রাইভেট লিমিটেডের (জেএফএসপিএল) সব শেয়ার চার্চিল ব্রাদার্সের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছে। ফলে ক্লাবটির ১০০ শতাংশ মালিকানা এখন চার্চিল ব্রাদার্সের।
টাটা স্টিল জানিয়েছে, নামমাত্র ১০০ ভারতীয় রুপি মূল্যের বিনিময়ে জেএফএসপিএলের ইকুইটি শেয়ার চার্চিল ব্রাদার্সের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আইএসএলে খেলার লাইসেন্স, ১২ জন চুক্তিবদ্ধ ফুটবলার এবং দুই কোচকেও নিয়ম অনুযায়ী নতুন মালিকানার অধীনে দেওয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টাটা স্টিল লিমিটেড ও চার্চিল ব্রাদার্সের চুক্তির কথা সামনে আনা হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে চুক্তিবদ্ধ সব ফুটবলার ও কোচিং স্টাফের দায়িত্ব নেবে চার্চিল ব্রাদার্স। ফলে এতদিন জেমশেদপুর এফসির সঙ্গে চুক্তিবদ্ধ থাকা খেলোয়াড়দের দেশের শীর্ষ লিগে খেলার পথও খোলা থাকছে।
ভারতীয় ফুটবলে প্রায় চার দশকের ঐতিহ্য রয়েছে চার্চিল ব্রাদার্সের। গোয়ার ক্লাবটি দুইবার আই-লিগ শিরোপা জিতেছে।
আইএন
What's Your Reaction?