মাত্র ৯৯ টাকায় ফুটবল বিশ্বকাপ দেখা যাবে যেখানে

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই শুরু হয়েছে তুমুল উন্মাদনা। আর কদিন পরেই শুরু হতে যাচ্ছে ইতিহাসের ২৩তম ফুটবল বিশ্বকাপ আসর। বাংলাদেশেও গ্রাম থেকে শহর- সবখানেই ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের আমেজ। প্রিয় দল ও তারকাদের খেলা ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। এবার শুধু টেলিভিশনের পর্দায় নয়, স্মার্টফোনেই সরাসরি দেখা যাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন (iScreen) জানিয়েছে, আসন্ন ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ তারা সরাসরি সম্প্রচার করবে। আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের যেকোনো প্রান্ত থেকে নিরবচ্ছিন্নভাবে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দর্শকরা। স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার এবং স্মার্ট টিভিতে যেকোনো নেটওয়ার্ক থেকেই এইচডি (১০৮০পি) কোয়ালিটিতে দেখা যাবে প্রতিটি ম্যাচ। বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ফিফা ওয়ার্ল্ডকাপ প্যাকেজ’ চালু করেছে আইস্ক্রিন। মাত্র ৯৯ টাকায় পুরো টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন দর্শকরা। এছাড়াও নিয়মিত সাবস্ক্রিপশন প্যাকেজে রয়েছে- ডেইলি ৩ টাকা, উইকলি ২০ টাকা, মান্থলি ৭৯ টাকা, হাফ ইয়ারলি ১৯৯ টাকা এবং ইয়ারলি ৩৪৯ টাকা। আসন্ন সূচি অনুযায়

মাত্র ৯৯ টাকায় ফুটবল বিশ্বকাপ দেখা যাবে যেখানে

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই শুরু হয়েছে তুমুল উন্মাদনা। আর কদিন পরেই শুরু হতে যাচ্ছে ইতিহাসের ২৩তম ফুটবল বিশ্বকাপ আসর। বাংলাদেশেও গ্রাম থেকে শহর- সবখানেই ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের আমেজ। প্রিয় দল ও তারকাদের খেলা ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।

এবার শুধু টেলিভিশনের পর্দায় নয়, স্মার্টফোনেই সরাসরি দেখা যাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন (iScreen) জানিয়েছে, আসন্ন ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ তারা সরাসরি সম্প্রচার করবে।

আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের যেকোনো প্রান্ত থেকে নিরবচ্ছিন্নভাবে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দর্শকরা। স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার এবং স্মার্ট টিভিতে যেকোনো নেটওয়ার্ক থেকেই এইচডি (১০৮০পি) কোয়ালিটিতে দেখা যাবে প্রতিটি ম্যাচ।

বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ফিফা ওয়ার্ল্ডকাপ প্যাকেজ’ চালু করেছে আইস্ক্রিন। মাত্র ৯৯ টাকায় পুরো টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন দর্শকরা।

এছাড়াও নিয়মিত সাবস্ক্রিপশন প্যাকেজে রয়েছে- ডেইলি ৩ টাকা, উইকলি ২০ টাকা, মান্থলি ৭৯ টাকা, হাফ ইয়ারলি ১৯৯ টাকা এবং ইয়ারলি ৩৪৯ টাকা।

আসন্ন সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে আগামী ১১ জুন। বিশ্বের সেরা দলগুলোর লড়াই দেখতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন দর্শকরা। আর সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত আইস্ক্রিন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow