মাথার বালিশে হলুদ দাগ কেন হয়, এটা কি কোনও রোগের সংকেত?

ঘুম থেকে উঠে বালিশে চোখ পড়তেই যদি হলুদ দাগ নজরে আসে, তখন অনেকেই অস্বস্তিতে পড়েন। কেউ ভাবেন, এটা হয়তো পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, আবার কেউ ভয় পান; এটা কি শরীরের কোনো সমস্যার ইঙ্গিত? বাস্তবতা হলো, বালিশে হলুদ দাগ খুবই সাধারণ একটি বিষয়। তবে এটিকে একেবারে অবহেলা করাও ঠিক নয়। কারণ, এই দাগ আপনার স্বাস্থ্য ও ঘুমের অভ্যাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। কেন হয় বালিশে হলুদ দাগ? বালিশে হলুদ দাগ মূলত সময়ের সঙ্গে সঙ্গে জমে থাকা বিভিন্ন উপাদানের কারণে তৈরি হয়। বালিশের কাভার কিছুটা সুরক্ষা দিলেও, ভেতরের বালিশ এসব শোষণ করে নেয়। ফলে ধীরে ধীরে দাগ স্পষ্ট হয়ে ওঠে। শুধু দাগই নয়, এই জমে থাকা উপাদানগুলো বালিশে আর্দ্র ও উষ্ণ পরিবেশ তৈরি করে, যেখানে সহজেই ব্যাকটেরিয়া ও ডাস্ট মাইটস জন্মাতে পারে। এটা কি কোনো রোগের সংকেত? সরাসরি কোনো নির্দিষ্ট রোগের লক্ষণ না হলেও, হলুদ দাগ একটি ‘হাইজিন ও স্বাস্থ্য সতর্ক সংকেত’ বলা যেতে পারে। কারণ আর্দ্র পরিবেশে জীবাণু দ্রুত বাড়ে। পাশাপাশি ডাস্ট মাইটস অ্যালার্জি বাড়াতে পারে, শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা বাড়তে পারে এবং ত্বকে ব্রণ বা জ্বালাপোড়া দেখা দিতে পারে। গবেষণা

মাথার বালিশে হলুদ দাগ কেন হয়, এটা কি কোনও রোগের সংকেত?
ঘুম থেকে উঠে বালিশে চোখ পড়তেই যদি হলুদ দাগ নজরে আসে, তখন অনেকেই অস্বস্তিতে পড়েন। কেউ ভাবেন, এটা হয়তো পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, আবার কেউ ভয় পান; এটা কি শরীরের কোনো সমস্যার ইঙ্গিত? বাস্তবতা হলো, বালিশে হলুদ দাগ খুবই সাধারণ একটি বিষয়। তবে এটিকে একেবারে অবহেলা করাও ঠিক নয়। কারণ, এই দাগ আপনার স্বাস্থ্য ও ঘুমের অভ্যাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। কেন হয় বালিশে হলুদ দাগ? বালিশে হলুদ দাগ মূলত সময়ের সঙ্গে সঙ্গে জমে থাকা বিভিন্ন উপাদানের কারণে তৈরি হয়। বালিশের কাভার কিছুটা সুরক্ষা দিলেও, ভেতরের বালিশ এসব শোষণ করে নেয়। ফলে ধীরে ধীরে দাগ স্পষ্ট হয়ে ওঠে। শুধু দাগই নয়, এই জমে থাকা উপাদানগুলো বালিশে আর্দ্র ও উষ্ণ পরিবেশ তৈরি করে, যেখানে সহজেই ব্যাকটেরিয়া ও ডাস্ট মাইটস জন্মাতে পারে। এটা কি কোনো রোগের সংকেত? সরাসরি কোনো নির্দিষ্ট রোগের লক্ষণ না হলেও, হলুদ দাগ একটি ‘হাইজিন ও স্বাস্থ্য সতর্ক সংকেত’ বলা যেতে পারে। কারণ আর্দ্র পরিবেশে জীবাণু দ্রুত বাড়ে। পাশাপাশি ডাস্ট মাইটস অ্যালার্জি বাড়াতে পারে, শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা বাড়তে পারে এবং ত্বকে ব্রণ বা জ্বালাপোড়া দেখা দিতে পারে। গবেষণায় দেখা গেছে, ব্যবহৃত বালিশে বিভিন্ন ধরনের ফাঙ্গাসও থাকতে পারে, যা শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। ঘুমের সময় কী কী কারণে দাগ হয়? রাতে ঘুমানোর সময় কয়েকটি বিষয় একসঙ্গে কাজ করে— ১. ঘাম: শরীরের ঘাম বালিশে জমে ২. বডি অয়েল: ত্বকের তেল ঘামের সঙ্গে মিশে দাগ তৈরি করে ৩. মৃত ত্বক: প্রতিদিন ঝরে পড়া কোষ বালিশে জমে ৪. চুল ও ত্বকের পণ্য: ব্যবহৃত কেমিক্যাল বালিশে লেগে থাকে ৫. লালা: অনেকের অজান্তেই ঘুমের সময় বের হয় ৬. আর্দ্রতা: সবকিছু মিলে ভেজা পরিবেশ তৈরি করে   কীভাবে দাগ প্রতিরোধ করবেন? কিছু সহজ অভ্যাসেই বালিশ পরিষ্কার রাখা সম্ভব— ১. বালিশে প্রটেক্টর বা ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করুন ২. সপ্তাহে অন্তত একবার বালিশের কভার ধুয়ে ফেলুন ৩. প্রতিদিন বালিশ রোদে বা বাতাসে রাখুন ৪. নিয়মিত ঝেড়ে নিন  এই অভ্যাসগুলো শুধু দাগ কমায় না, বরং ঘুমের মানও উন্নত করে। দাগ পড়ে গেলে কী করবেন? বালিশে দাগ পড়ে গেলে হতাশ হওয়ার কিছু নেই। কেয়ার লেবেল দেখে বালিশ ধুয়ে ফেলুন। তবে, হালকা দাগে সাধারণ ওয়াশই যথেষ্ট। আর বেশি দাগ হলে হাইড্রোজেন পারঅক্সাইড (১:৫ অনুপাতে পানি মিশিয়ে) অথবা ভিনেগার (১:৩ অনুপাতে পানি মিশিয়ে) ব্যবহার করতে পারেন। তাছাড়া রোদে শুকালে প্রাকৃতিকভাবে জীবাণুও কমে। শেষ কথা বালিশে হলুদ দাগ দেখলে ভয় পাওয়ার কিছু নেই, তবে অবহেলা করাও ঠিক নয়। এটি আপনার শরীর, ঘুমের অভ্যাস ও পরিচ্ছন্নতার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। নিয়মিত পরিষ্কার রাখা, সঠিক ব্যবহার ও সময়মতো পরিবর্তন; এই তিনটি অভ্যাসই আপনাকে দেবে পরিচ্ছন্ন, নিরাপদ ও আরামদায়ক ঘুম। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow