মাদক কারবারির ঘরে মিললো ৫০ হাজার ইয়াবা-আগ্নেয়াস্ত্র

কক্সবাজারের উখিয়ায় মাদক কারবারির বসতঘরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার (১৩ জুন) উখিয়ার বালুখালী বিওপির থাইংখালী রহমতের বিল এলাকার শীর্ষ মাদক কারবারি মো. ফয়সালের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, উদ্ধার অস্ত্র ও মাদকের মধ্যে রয়েছে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চার বোতল বিয়ার, দুটি সামুরাই ব্যাটন, একটি মোবাইল ও একটি চাইনিজ কুড়াল। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে উখিয়া ব্যাটালিয়ন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে রহমতের বিল গ্রামে ইয়াবা ব্যবসায়ী মো. ফয়সালের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী ফয়সাল পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়দের সঙ্গে নিয়ে ফয়সালের বাড়ি তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, শনাক্ত মাদক চোরাকারবারিকে আটকের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জাহাঙ্গীর আলম/এফএ/জেআইএম

মাদক কারবারির ঘরে মিললো ৫০ হাজার ইয়াবা-আগ্নেয়াস্ত্র

কক্সবাজারের উখিয়ায় মাদক কারবারির বসতঘরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শনিবার (১৩ জুন) উখিয়ার বালুখালী বিওপির থাইংখালী রহমতের বিল এলাকার শীর্ষ মাদক কারবারি মো. ফয়সালের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার অস্ত্র ও মাদকের মধ্যে রয়েছে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চার বোতল বিয়ার, দুটি সামুরাই ব্যাটন, একটি মোবাইল ও একটি চাইনিজ কুড়াল।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে উখিয়া ব্যাটালিয়ন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে রহমতের বিল গ্রামে ইয়াবা ব্যবসায়ী মো. ফয়সালের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী ফয়সাল পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়দের সঙ্গে নিয়ে ফয়সালের বাড়ি তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, শনাক্ত মাদক চোরাকারবারিকে আটকের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

জাহাঙ্গীর আলম/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow