মাদক নির্মূলে জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি কামরুল
মাদক বিরোধী জন সচেতনতামূলক সমাবেশে অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি বলেছেন,ফুলবাড়িয়ার পরিশ্রম প্রিয় ও মেধা সম্পন্ন মানুষদেরকে পশ্চাৎপদ করে রেখেছে মাদক ও জুয়া। মাদক ও জুয়া একটি পরিবারকে দুমড়ে মুচড়ে খায়। মাদক নির্মূলে জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ মঙ্গলবার (২জুন) বিকেলে ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, মাদক সেবীরা কখনো লাভবান হয় না। যারা মাদক ও জুয়া পরিচালনা করে মূলত তারাই লাভবান হয়। মাদক ও জুয়া মানুষকে নিঃস্ব করে তুলে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করে মাদকের উৎসমুখ বন্ধ করার ব্যাপারেও জোর দাবি জানান তিনি । পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি রাজিব হোসাইন সাদ্দাম এর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, ফুলবাড়িয়া থানার এস আই শামীম কবির, সিবিএসটির অধ্যাপক মোবারক হোসাইন মল্লিক, শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ আমিরুল ইসলাম, উপজেলা ছা
মাদক বিরোধী জন সচেতনতামূলক সমাবেশে অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি বলেছেন,ফুলবাড়িয়ার পরিশ্রম প্রিয় ও মেধা সম্পন্ন মানুষদেরকে পশ্চাৎপদ করে রেখেছে মাদক ও জুয়া। মাদক ও জুয়া একটি পরিবারকে দুমড়ে মুচড়ে খায়। মাদক নির্মূলে জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে।
আজ মঙ্গলবার (২জুন) বিকেলে ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, মাদক সেবীরা কখনো লাভবান হয় না। যারা মাদক ও জুয়া পরিচালনা করে মূলত তারাই লাভবান হয়। মাদক ও জুয়া মানুষকে নিঃস্ব করে তুলে।
পরে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করে মাদকের উৎসমুখ বন্ধ করার ব্যাপারেও জোর দাবি জানান তিনি ।
পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি রাজিব হোসাইন সাদ্দাম এর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, ফুলবাড়িয়া থানার এস আই শামীম কবির, সিবিএসটির অধ্যাপক মোবারক হোসাইন মল্লিক, শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন সাদাত ও শিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের সদস্য মোহাম্মদ ইমরান হাসান। এসময় বক্তারা মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
What's Your Reaction?