মাদক ব্যবসা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বরিশাল নগরীতে মাদক ব্যবসা ও পূর্ব শত্রুতার জেরে জসীম সিকদার বাবু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ মে) রাত পৌনে ৩টার দিকে নগরীর পলাশপুর ৭ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত জসীম সিকদার বাবু ওই এলাকার কালাম সিকদারের ছেলে। গ্রেপ্তাররা হলেন— সিয়াম ও শহীদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে পলাশপুর ৭ নম্বর এলাকার মধু মিয়ার নেতৃত্বে ৭-৮ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে বাবুর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ওই এলাকার রহিম সরদারের বাড়ির সামনে বাবুকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ চিৎকার শুনে তারা ঘর থেকে বের হয়ে বাবুকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কাউনিয়া থানা) পবিত্র কুমার হালদার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক ব্যবসা ও পুরোনো শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পু

মাদক ব্যবসা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
বরিশাল নগরীতে মাদক ব্যবসা ও পূর্ব শত্রুতার জেরে জসীম সিকদার বাবু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ মে) রাত পৌনে ৩টার দিকে নগরীর পলাশপুর ৭ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত জসীম সিকদার বাবু ওই এলাকার কালাম সিকদারের ছেলে। গ্রেপ্তাররা হলেন— সিয়াম ও শহীদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে পলাশপুর ৭ নম্বর এলাকার মধু মিয়ার নেতৃত্বে ৭-৮ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে বাবুর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ওই এলাকার রহিম সরদারের বাড়ির সামনে বাবুকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ চিৎকার শুনে তারা ঘর থেকে বের হয়ে বাবুকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কাউনিয়া থানা) পবিত্র কুমার হালদার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক ব্যবসা ও পুরোনো শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সিয়াম ও শহীদ নামে দুজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার মূলহোতা মধু মিয়াসহ বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow