মাদক ব্যবসায়ী বিএনপি নেতা গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়িতে ইয়াবা বিক্রির সময় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার গুনভরি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার বিএনপি নেতার নাম ফিরোজ কবির। তিনি উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় ডিশ ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গুনভরি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ফিরোজ কবিরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।  তিনি বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সচেতন মহলের সহযোগিতাও প্রয়োজন। কোনো ধরনের মাদকসংক্রান্ত তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানাই।’  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow