মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারীদের তালিকা তৈরি করে প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের কাছে দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।  তিনি বলেন, মাদক নির্মূলে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। তবে জনগণের কাছেও সরকারের কিছু প্রত্যাশা রয়েছে। যারা মাদক নিয়ে ব্যবসা করে এবং যারা মাদকসেবন করে, তাদের নাম-ঠিকানার তালিকা প্রশাসনসহ রাজনৈতিক নেতাদের কাছে দেওয়া উচিত। মাদককে আমাদের না করতেই হবে।  তিনি বলেন, মাদক ব্যবসা ও মাদকসেবন কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না। কিন্তু জনগণ সঠিক তথ্য ও সহযোগিতা না করলে এটি বন্ধ করা সম্ভব নয়। তাই আমরা আপনাদের সহযোগিতা চাই।  নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্

মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারীদের তালিকা তৈরি করে প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের কাছে দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

তিনি বলেন, মাদক নির্মূলে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। তবে জনগণের কাছেও সরকারের কিছু প্রত্যাশা রয়েছে। যারা মাদক নিয়ে ব্যবসা করে এবং যারা মাদকসেবন করে, তাদের নাম-ঠিকানার তালিকা প্রশাসনসহ রাজনৈতিক নেতাদের কাছে দেওয়া উচিত। মাদককে আমাদের না করতেই হবে। 

তিনি বলেন, মাদক ব্যবসা ও মাদকসেবন কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না। কিন্তু জনগণ সঠিক তথ্য ও সহযোগিতা না করলে এটি বন্ধ করা সম্ভব নয়। তাই আমরা আপনাদের সহযোগিতা চাই। 

নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, শিশু, নারী ও মেয়েদের উত্ত্যক্ত করা, কুরুচিপূর্ণ মন্তব্য কিংবা যেকোনো ধরনের নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। এসব অপরাধ প্রতিরোধে সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জুয়া ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. জাহিদ হোসেন বলেন, এখন মোবাইল ব্যবহার করেও জুয়া খেলা হচ্ছে, যা গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। সিগারেট, জর্দা বা গুলের মতো নেশাজাতীয় অভ্যাস থেকেও অনেকেই ধীরে ধীরে মাদকের দিকে ঝুঁকে পড়ছেন।

তিনি দাবি করেন, দিনাজপুর জেলা কারাগারে থাকা নারী বন্দিদের ৯৯ শতাংশ এবং পুরুষ হাজতিদের প্রায় ৭০ শতাংশই মাদকসংশ্লিষ্ট। তার ভাষায়, মাদক আমাদের সমাজকে অনেক পিছিয়ে দিয়েছে। তাই সবাইকে একযোগে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবিনা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, পিআরও সুজন মিয়া, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow