মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

শেরপুরের নালিতাবাড়ীতে পরিত্যাক্ত বাড়িতে মদের বোতল ভর্তি কার্টুন রাখতে নিষেধ করায় ছয়জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে মাদককারবারিদের বিরুদ্ধে। বুধবার (৮ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ একজনকে আটক করেছে। এর আগে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি (ফরেস্ট অফিস সংলগ্ন) গ্রামে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ভাষ্যমতে, এলাকায় কয়েকজন মাদককারবারের সঙ্গে জড়িত। তারা সীমান্ত সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে। এসব মদের বোতল ভর্তি কার্টুন রাখার জন্য দীর্ঘদিন ধরে বাতকুচি গ্রামের হাবিবুর রহমানের ভাইয়ের পরিত্যাক্ত বাড়ি ব্যবহার করে আসছিলো। বিষয়টি জানার পর হাবিবুর রহমান নিষেধ করলে মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলো। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্ত ওয়াসিম, আনিস, জসিম, হৃদয়, মনছুর, দুলাল, সেলিম, ফরহাদ, ফারুক, মাসুদ, দেলোয়ার ও ইদ্রিসসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে হাবিবুর রহমানের বাড়ির সামনে এসে তাকে গালিগালাজ করতে থাকেন। ভয় পেয়ে বাড়ির লোকজন পার্শ্ববর্তী চ

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

শেরপুরের নালিতাবাড়ীতে পরিত্যাক্ত বাড়িতে মদের বোতল ভর্তি কার্টুন রাখতে নিষেধ করায় ছয়জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে মাদককারবারিদের বিরুদ্ধে।

বুধবার (৮ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ একজনকে আটক করেছে। এর আগে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি (ফরেস্ট অফিস সংলগ্ন) গ্রামে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ভাষ্যমতে, এলাকায় কয়েকজন মাদককারবারের সঙ্গে জড়িত। তারা সীমান্ত সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে। এসব মদের বোতল ভর্তি কার্টুন রাখার জন্য দীর্ঘদিন ধরে বাতকুচি গ্রামের হাবিবুর রহমানের ভাইয়ের পরিত্যাক্ত বাড়ি ব্যবহার করে আসছিলো। বিষয়টি জানার পর হাবিবুর রহমান নিষেধ করলে মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলো।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্ত ওয়াসিম, আনিস, জসিম, হৃদয়, মনছুর, দুলাল, সেলিম, ফরহাদ, ফারুক, মাসুদ, দেলোয়ার ও ইদ্রিসসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে হাবিবুর রহমানের বাড়ির সামনে এসে তাকে গালিগালাজ করতে থাকেন। ভয় পেয়ে বাড়ির লোকজন পার্শ্ববর্তী চাচার বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়ে রামদা, লোহার রড, স্টিলের পাইপ ও লাঠি দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং ধারালো দা, কুড়াল দিয়ে টিনের ঘর কুপিয়ে দরজা ভেঙে ফেলে বীরদর্পে চলে যায় মাদককারবারিরা। যাওয়ার আগে তারা এ বিষয়ে মামলা করলে তাদের হত্যার হুমকি দিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রবিলা খাতুনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থা উন্নতি না হওয়ায় পরে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত বাকি ৫ জনকে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন বলেন, মামলার ১নং অভিযুক্ত ওয়াসিম এলাকায় চিহ্নিত মাদককারবারি। সীমান্তবর্তী এই অঞ্চলে মাদককারবারের একচ্ছত্র নিয়ন্ত্রণ করেন তিনি। তার নামে এ পর্যন্ত দুই ডজনের বেশি মাদক মামলা রয়েছে। তার ভয়ে এলাকাবাসী কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে পারে না।

ভূক্তভোগীর  চাচা মো. আজগর আলী (৭৫) বলেন, ‘ওই সময় বাড়িতে আমার মেয়ে ও মেয়ের জামাই সহ ছিলাম তারা দৌড়ে এসে আমার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এরপর দেহি ওয়াসিম জসিম হৃদয়সহ ২০-২৫ জন দা, কুড়াল, রড দিয়া আমার ঘরের টিনের বেড়া কুপাইয়া দরজা ভাইংগা ওদের বাহিরে বাইর কইরা কুপাইতে থাকে, ওই সময় আমি ফিরাইতে গেলে হৃদয় আমারে রড দিয়া পিটনা মারে তখন মেয়ে ও জামাইসহ ডরাইয়া দূরে চলে গেছিলাম’।

পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. জামাল উদ্দিন বলেন, ঘটনাটি আমি শুনেছি কিন্তু প্রতিষ্ঠানের ব্যস্ততার কারণে ঘটনাস্থলে এখনো যেতে পারেনি। আগামীকাল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি বিস্তারিত শুনবো। 

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 
ওয়াসিমের বিরুদ্ধে থানায় ২২ টি মাদক মামলা রয়েছে। অনেকবার তাকে গ্রেপ্তার করা হলেও জামিনে বেরিয়ে আসে এবং আবার মাদক ব্যবসা শুরু করে। আর নালিতাবাড়ীর ৮০ ভাগ মাদক কারবারের নিয়ন্ত্রণ করে এই ওয়াসিম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow