মাদককাণ্ডে যুবদল নেতাকে অব্যাহতি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মন্টি শিকদার নামের এক যুবদল নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্টি শিকদার ডুমুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও চর-গোপালপুর গ্রামের লতিফ শিকদারের ছেলে।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্টি শিকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এবিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত হওয়ায় বিষয়টি সংগঠনের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংগঠনের শৃঙ্খলা, সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মন্টি শিকদারকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো। এ বিষয়ে জানতে অব্যাহতিপ্রাপ্ত মন্টি শিকদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া য

মাদককাণ্ডে যুবদল নেতাকে অব্যাহতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মন্টি শিকদার নামের এক যুবদল নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্টি শিকদার ডুমুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও চর-গোপালপুর গ্রামের লতিফ শিকদারের ছেলে।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্টি শিকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এবিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত হওয়ায় বিষয়টি সংগঠনের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংগঠনের শৃঙ্খলা, সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মন্টি শিকদারকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো। এ বিষয়ে জানতে অব্যাহতিপ্রাপ্ত মন্টি শিকদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান বলেন, এর আগেও একাধিকবার অভিযোগ এসেছিল মন্টি মাদককাণ্ডে জড়িত। কিন্তু প্রমাণ না পাওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্টির মাদককাণ্ডের বিষয়টি ভাইরাল হওয়ার পর রাতেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দলীয় তদন্ত চলমান রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow