মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই আহত
নড়াইলে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক কারবারিদের হামলায় খোকন হাওলাদার নামের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়ার লাহুড়িয়া বাজারের মাগুরা স্ট্যান্ড এলাকায় শ্যামার চায়ের দোকানের মধ্যে এ ঘটনা ঘটে। খোকন হাওলাদার (৫২) লোহাগড়া থানাধীন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক। তিনি বরিশালের উজিরপুর থানার গুঠিয়া ইউনিয়নের ঢহরপাড়া গ্রামের মৃত মোকসেদ আলী হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের হারুন নামের এক মাদক কারবারি ইয়াবা নিয়ে শ্যামার চায়ের দোকানে অবস্থান করছেন বলে পুলিশের কাছে সংবাদ আসে। এ তথ্যের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই খোকন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল লাহুড়িয়া বাজারের মাগুরা স্ট্যান্ডে শ্যামার চায়ের দোকানে অভিযান চালায়। পুলিশ অভিযান শুরু করতেই হারুন, শ্যামা লুৎফারসহ ২০-২৫ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় এসআই খোকন হাওলাদার গুরুতর জখম হন। হামলাকারীরা মাদকসহ কারবারিদের নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা পুলিশ সদস্য
নড়াইলে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক কারবারিদের হামলায় খোকন হাওলাদার নামের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়ার লাহুড়িয়া বাজারের মাগুরা স্ট্যান্ড এলাকায় শ্যামার চায়ের দোকানের মধ্যে এ ঘটনা ঘটে।
খোকন হাওলাদার (৫২) লোহাগড়া থানাধীন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক। তিনি বরিশালের উজিরপুর থানার গুঠিয়া ইউনিয়নের ঢহরপাড়া গ্রামের মৃত মোকসেদ আলী হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের হারুন নামের এক মাদক কারবারি ইয়াবা নিয়ে শ্যামার চায়ের দোকানে অবস্থান করছেন বলে পুলিশের কাছে সংবাদ আসে। এ তথ্যের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই খোকন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল লাহুড়িয়া বাজারের মাগুরা স্ট্যান্ডে শ্যামার চায়ের দোকানে অভিযান চালায়।
পুলিশ অভিযান শুরু করতেই হারুন, শ্যামা লুৎফারসহ ২০-২৫ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় এসআই খোকন হাওলাদার গুরুতর জখম হন। হামলাকারীরা মাদকসহ কারবারিদের নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ সময় সঙ্গে থাকা পুলিশ সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আহত খোকন হাওলাদারকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হিমেল বলেন, মাথায় আঘাত পাওয়ায় দুটি সেলাই দেওয়া হয়েছে। এক্স-রে রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?