মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা আটক
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ছোনাউটা এলাকা থেকে তাকে আটক করা হয়। নিহত তরুণের নাম মেহেদী হাসান শুভ খাঁন (২৫)। তিনি ওই এলাকার আব্দুল বারেক খানের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে তিনি প্রায়ই নানা অপকর্মে জড়াতেন এবং টাকার জন্য বাড়িতে ভাঙচুর করতেন। মা-বাবার সঙ্গে খারাপ আচরণ করাসহ পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি করতেন বলে অভিযোগ রয়েছে। তার এমন আচরণে পরিবার ও স্বজনরা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শুভ মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে ঝগড়াঝাঁটি করে স্থানীয় আমুয়া বাজার থেকে একটি দা কিনে আনেন এবং বাবাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ। পরে ভোর রাতে ছেলে ঘুমিয়ে পড়লে ক্ষিপ্ত হয়ে বাবা সেই দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে সকালে কাঁঠালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে ছে
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ছোনাউটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
নিহত তরুণের নাম মেহেদী হাসান শুভ খাঁন (২৫)। তিনি ওই এলাকার আব্দুল বারেক খানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে তিনি প্রায়ই নানা অপকর্মে জড়াতেন এবং টাকার জন্য বাড়িতে ভাঙচুর করতেন। মা-বাবার সঙ্গে খারাপ আচরণ করাসহ পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি করতেন বলে অভিযোগ রয়েছে। তার এমন আচরণে পরিবার ও স্বজনরা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শুভ মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে ঝগড়াঝাঁটি করে স্থানীয় আমুয়া বাজার থেকে একটি দা কিনে আনেন এবং বাবাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ। পরে ভোর রাতে ছেলে ঘুমিয়ে পড়লে ক্ষিপ্ত হয়ে বাবা সেই দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে সকালে কাঁঠালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে ছেলেকে হত্যার অভিযোগে বাবাকে আটক করা হয়।
কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান বলেন, মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
What's Your Reaction?