মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে মাহাতাব সরকার (৬২) নামে এক বাবার মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে। বর্তমানে অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। নিহত মাহাতাব পেশায় একজন রিকশা চালক ছিলেন। থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ছেলে সুমন কয়েক বছর আগে থেকেই মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। এ নিয়ে সংসারে প্রায় ঝগড়া হতো এবং অশান্তি লেগেই থাকতো। মাদকাসক্তের কারণে প্রায় এক বছর আগে সুমনকে রেখে তার স্ত্রী সুমা ঢাকায় পোশাক কারখানায় চলে যায়। কয়েকদিন আগে সুমা বাড়িতে আসে। আবারও ঝগড়া হয়। সুমন রাগ করে রোববার রাত ১২টার দিকে তার বাবার কাছে শুয়ে পড়ে। সুমনের ঘুম আসছিলো না দেখে বাবা মাহাতাব সরকার দোয়া পড়ে তার ছেলে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এ নিয়ে আরো রেগে যায় সুমন। এক পর্যায়ে তার বাবার হাত ধরে জোর করে ঘর থেকে বের করে বাড়ির উঠানে এনে শরীরে আঘাত করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মাহাতাব সরকার মারা যান। পরে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে সুমন পালিয়ে যায়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন,

মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে মাহাতাব সরকার (৬২) নামে এক বাবার মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে। বর্তমানে অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। নিহত মাহাতাব পেশায় একজন রিকশা চালক ছিলেন।

থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ছেলে সুমন কয়েক বছর আগে থেকেই মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। এ নিয়ে সংসারে প্রায় ঝগড়া হতো এবং অশান্তি লেগেই থাকতো। মাদকাসক্তের কারণে প্রায় এক বছর আগে সুমনকে রেখে তার স্ত্রী সুমা ঢাকায় পোশাক কারখানায় চলে যায়। কয়েকদিন আগে সুমা বাড়িতে আসে। আবারও ঝগড়া হয়। সুমন রাগ করে রোববার রাত ১২টার দিকে তার বাবার কাছে শুয়ে পড়ে।

সুমনের ঘুম আসছিলো না দেখে বাবা মাহাতাব সরকার দোয়া পড়ে তার ছেলে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এ নিয়ে আরো রেগে যায় সুমন। এক পর্যায়ে তার বাবার হাত ধরে জোর করে ঘর থেকে বের করে বাড়ির উঠানে এনে শরীরে আঘাত করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মাহাতাব সরকার মারা যান। পরে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে সুমন পালিয়ে যায়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ঘাতক সুমন পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

আরমান হোসেন রুমন/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow