মাদকাসক্ত ৪ যুবকের কারাদণ্ড 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবন করে পারিবারিক ও সামাজিক শান্তি বিনষ্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চার যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  বুধবার (১৩ মে) উপজেলার মাধবপুর, শিদলাই ও সদর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তারা তাদের অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এ সময় থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।  ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা তাদের অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ড প্রদান করা হয়।  আরও জানা গেছে, মাদকসেবন করে পারিবারিক ও সামাজিক শান্তি বিনষ্টসহ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আশাদুল ইসলাম (২৬) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আসাদুল উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর এলাকার মৃত মাফু মিয়ার ছেলে।  এছাড়া একই অপরাধের দায়ে উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই এলাকার মো. বাছির (২০) ও মো. র

মাদকাসক্ত ৪ যুবকের কারাদণ্ড 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবন করে পারিবারিক ও সামাজিক শান্তি বিনষ্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চার যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৩ মে) উপজেলার মাধবপুর, শিদলাই ও সদর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তারা তাদের অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এ সময় থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা তাদের অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ড প্রদান করা হয়। 

আরও জানা গেছে, মাদকসেবন করে পারিবারিক ও সামাজিক শান্তি বিনষ্টসহ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আশাদুল ইসলাম (২৬) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আসাদুল উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর এলাকার মৃত মাফু মিয়ার ছেলে। 

এছাড়া একই অপরাধের দায়ে উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই এলাকার মো. বাছির (২০) ও মো. রানা (১৯) নামে দুই যুবককে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত বাছির ওই এলাকার সুলতান আহাম্মদের ছেলে এবং রানা হুমায়ুন কবীরের ছেলে।

এছাড়াও অভিযানে মাদকাসক্ত জুয়েল (২১) নামে আরও এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত জুয়েল উপজেলা সদরের ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা তাজুল ইসলামের ছেলে। 

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, মাদকসেবন ও আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইনি ব্যবস্থাও চলমান থাকবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow