‎মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

‎একটি সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত সমাজ গঠনে সব দায়িত্ব একা রাষ্ট্রের নয়। নাগরিক হিসেবে সমাজ ও প্রতিটি মানুষেরও সুনির্দিষ্ট কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। রাষ্ট্র যেমন আইনশৃঙ্খলা রক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করে, তেমনি নাগরিকদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব।  গত শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কাজী খাইরুল আলমের সভাপতিত্বে ও আলাউদ্দিনের সঞ্চালনায় পলোয়ান পাড়া হাজি আলী আকবর সদাগর জামে মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  ‎সমাবেশে মাদক ও অপরাধ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম। তিনি বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবারসহ সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ওসি বলেন, ‎মাদক ও অপরাধ দমনে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না। পুলিশকে তথ্য দিয়ে এবং বিভিন্নভাব

‎মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

‎একটি সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত সমাজ গঠনে সব দায়িত্ব একা রাষ্ট্রের নয়। নাগরিক হিসেবে সমাজ ও প্রতিটি মানুষেরও সুনির্দিষ্ট কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। রাষ্ট্র যেমন আইনশৃঙ্খলা রক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করে, তেমনি নাগরিকদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব। 

গত শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

কাজী খাইরুল আলমের সভাপতিত্বে ও আলাউদ্দিনের সঞ্চালনায় পলোয়ান পাড়া হাজি আলী আকবর সদাগর জামে মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

‎সমাবেশে মাদক ও অপরাধ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম।

তিনি বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবারসহ সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ওসি বলেন, ‎মাদক ও অপরাধ দমনে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না। পুলিশকে তথ্য দিয়ে এবং বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূল করা সম্ভব নয়। পাড়ায় পাড়ায় কমিটি গঠন করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে খোঁজ নিতে হবে। প্রথমে সামাজিকভাবে তাদের সংশোধনের চেষ্টা করতে হবে। এতে কাজ না হলে পুলিশকে জানালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎এলাকায় মাদক বিক্রি, সেবন ও কারবারের কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

‎প্রতিবাদ সভার আগে মাদক বিরোধী বিশাল ‎র‍্যালি পুরো ৯ নং ওয়ার্ড প্রদক্ষিণ করেন। ‎সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- কাজী এনামুল বারী, সাংবাদিক এম. জামশেদ আলম, সাংবাদিক এস. এম. ইকবাল হোসাইন , মো. দেলোয়ার হোসেন, মো. সিরাজুল ইসলাম ও মো. ইদ্রিস মিয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow