মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব

মাদক প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সেতু ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, মাদকের ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের নীতি জিরো টলারেন্স। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের ঘোষণা চূড়ান্ত। কোনো ছাড় নেই, কোনো দয়া নেই। যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে। কেউ তদবির করতে আসবেন না। অপরাধী যে-ই হোক, যত প্রভাবশালীই হোক না কেন, আইনের হাত থেকে তার রক্ষা নেই। রাজনৈতিক পরিচয় বা সুপারিশ দিয়ে আইনের গতি রোধ করার সুযোগ নেই। তিনি আরও বলেন, প্রশাসনের অ্যাকশনের পাশাপাশি আমরা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে চাই। আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর রাখুন। জেলেদের সরকারি সহায়তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মেহেন্দিগঞ্জে ২৩ হাজার ৫০০ জেলে কার্ড রয়েছে। প্রকৃত জেলেরা যেন তাদের প্রাপ্য অধিকার থেকে

মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব

মাদক প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সেতু ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, মাদকের ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের নীতি জিরো টলারেন্স।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের ঘোষণা চূড়ান্ত। কোনো ছাড় নেই, কোনো দয়া নেই। যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে। কেউ তদবির করতে আসবেন না। অপরাধী যে-ই হোক, যত প্রভাবশালীই হোক না কেন, আইনের হাত থেকে তার রক্ষা নেই। রাজনৈতিক পরিচয় বা সুপারিশ দিয়ে আইনের গতি রোধ করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, প্রশাসনের অ্যাকশনের পাশাপাশি আমরা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে চাই। আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর রাখুন।

জেলেদের সরকারি সহায়তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মেহেন্দিগঞ্জে ২৩ হাজার ৫০০ জেলে কার্ড রয়েছে। প্রকৃত জেলেরা যেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেজন্য আমরা সব তালিকা টানিয়ে দেব ও মাইকিং করে জানানো হবে। চাল বিতরণে অনিয়ম সহ্য করা হবে না। এক ছটাক চাল কম দিলেও আপনারা আমাদের জানাবেন। কারণ জনগণের প্রতিটি বিষয়ের ওপর তথ্য জানার অধিকার আছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে প্রতিমন্ত্রী জনগণের অধিকার রক্ষায় ও সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

শাওন খান/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow