মাদারীপুরে ট্রাক উল্টে নিহত ২

মাদারীপুরের রাজৈরে ট্রাক উল্টে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈরে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরবালিয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে রানা আহমেদ (২৭) ও একই উপজেলার মোক্তার হোসেনের ছেলে মো. লিখন (১৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকজন মৌ চাষি জামালপুর থেকে ট্রাকযোগে মাদারীপুরের কালকিনিতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈরে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে লিখন ও রানা নামে দুই মৌ চাষি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর চালক পালিয়ে যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এমএস

মাদারীপুরে ট্রাক উল্টে নিহত ২

মাদারীপুরের রাজৈরে ট্রাক উল্টে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈরে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরবালিয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে রানা আহমেদ (২৭) ও একই উপজেলার মোক্তার হোসেনের ছেলে মো. লিখন (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকজন মৌ চাষি জামালপুর থেকে ট্রাকযোগে মাদারীপুরের কালকিনিতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈরে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে লিখন ও রানা নামে দুই মৌ চাষি মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর চালক পালিয়ে যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow