মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ১
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আবু নাঈম খান নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৫ জুন) ভোরে মাদারীপুরে ডাসারের বালীগ্রামে কর্ণপাড়া এলাকার ফিলিং স্টেশনের পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু নাঈম খান (৫৫) মাদারীপুর সদরের কুলপদ্দী এলাকার মৃত আব্দুর সাত্তার খানের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটির চালক ছিলেন। এ ঘটনায় আহতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালীর বয়াগ্রাম এলাকার ইউনুসের ছেলে জুয়েল, একই উপজেলার এলোবাদী গ্রামের ডাবলুর ছেলে সজীব, ঝিনাইদহ সদরের চাপারা গ্রামের খলিলের ছেলে আমিরুল এবং ঝিনাইদহের মহেশপুরের কাজিরবেল এলাকার ইনসানের ছেলে লাভলু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে মিনি ট্রাক ও বড় ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় বড় ট্রাকটিতে থাকা জুয়েল (৩৫), সজীব (২৫), আমিরুল (৩২) ও লাভলু (৩০) আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহযোগিতায় আহতদের মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আবু নাঈম খান নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (১৫ জুন) ভোরে মাদারীপুরে ডাসারের বালীগ্রামে কর্ণপাড়া এলাকার ফিলিং স্টেশনের পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু নাঈম খান (৫৫) মাদারীপুর সদরের কুলপদ্দী এলাকার মৃত আব্দুর সাত্তার খানের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটির চালক ছিলেন।
এ ঘটনায় আহতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালীর বয়াগ্রাম এলাকার ইউনুসের ছেলে জুয়েল, একই উপজেলার এলোবাদী গ্রামের ডাবলুর ছেলে সজীব, ঝিনাইদহ সদরের চাপারা গ্রামের খলিলের ছেলে আমিরুল এবং ঝিনাইদহের মহেশপুরের কাজিরবেল এলাকার ইনসানের ছেলে লাভলু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে মিনি ট্রাক ও বড় ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় বড় ট্রাকটিতে থাকা জুয়েল (৩৫), সজীব (২৫), আমিরুল (৩২) ও লাভলু (৩০) আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহযোগিতায় আহতদের মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
ডাসার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, ‘দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও চারজন। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আয়শা সিদ্দিকা আকাশী/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?