মাদারীপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী জাহান্দার আলী মিয়া (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) মিল্টন বৈদ্যকে (কলস) পৃথক নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি শোকজ করেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের শোকজ করা হয়। আগামী ১০ ফেব্রুয়ারি দুই প্রার্থীকে সশরীরে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে হাজিরার জন্য দিন ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিবাজারে বিএনপির প্রার্থী জাহান্দার আলী মিয়া (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) মিল্টন বৈদ্যে (কলস) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য মাদারীপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি কাছে একটি লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে রোববার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান আরিফ হোসাইন (সিভিল জজ) স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়েছে। শোকজ নোটিশে বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুসারে প্রচারণার ক্ষেত্রে স প্

মাদারীপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী জাহান্দার আলী মিয়া (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) মিল্টন বৈদ্যকে (কলস) পৃথক নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি শোকজ করেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের শোকজ করা হয়। আগামী ১০ ফেব্রুয়ারি দুই প্রার্থীকে সশরীরে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে হাজিরার জন্য দিন ধার্য করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিবাজারে বিএনপির প্রার্থী জাহান্দার আলী মিয়া (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) মিল্টন বৈদ্যে (কলস) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য মাদারীপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি কাছে একটি লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে রোববার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান আরিফ হোসাইন (সিভিল জজ) স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়েছে।

শোকজ নোটিশে বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুসারে প্রচারণার ক্ষেত্রে স প্রার্থী সমান অধিকার পাবেন; এবং প্রতিপক্ষের জনসভা, শোভাযাত্রা এবং অন্যান্য প্রচারাভিযান পণ্ড বা তাতে বাধা প্রদান বা ভীতি সঞ্চারমূলক কিছু করা যাবে না মর্মে বিধান আছে। দাখিল করা অভিযোগ মতে আপনার (জাহান্দার আলী জাহান) সমর্থকবৃন্দ বল প্রয়োগ করে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের নির্বাচনি প্রচারণায় বাধা প্রদান করেছেন। এ প্রেক্ষিতে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে না এবং নির্বাচন কমিশন বরাবর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হবে না সে মর্মে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করার জন্য কমিটি কর্তৃক নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুসারে নির্বাচনি প্রচারণায় কোনো বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল কিংবা অন্য কোনো যান্ত্রিক বাহন সহকারে কোনো মিছিল, জনসভা কিংবা কোনরূপ শোডাউন করতে পারবেন না মর্মে বিধান আছে। তারপরও মিল্টন বৈদ্য শোডাউন করে এ আচরণবিধি লঙ্ঘন করেছেন মর্মে কমিটির নিকট প্রতীয়মান হচ্ছে। তাই তার বিরুদ্ধে কেন যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করার জন্য নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক নির্দেশ প্রদান করা হয়েছে।

মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow