মাদারীপুরে পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে আদনান মাতুব্বর (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদনান একই এলাকার আসাদুল মাতুব্বরের ছেলে। ফায়ার সার্ভিস জানায়, উঠানে খেলার সময় অসাবধানবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আদনান। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা । পরে স্থানীয়রা পানিতে ভাসতে দেখে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেনে। আয়শা সিদ্দিকা আকাশী/এএইচ/এমএস

মাদারীপুরে পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে আদনান মাতুব্বর (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদনান একই এলাকার আসাদুল মাতুব্বরের ছেলে।

ফায়ার সার্ভিস জানায়, উঠানে খেলার সময় অসাবধানবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আদনান। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা । পরে স্থানীয়রা পানিতে ভাসতে দেখে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেনে।

আয়শা সিদ্দিকা আকাশী/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow