মাদারীপুরে বিচারকের বাড়িতে চুরি

মাদারীপুর শহরে মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তার স্ত্রী মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি দম্পতির গ্রামের বাড়িতে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা আলমারির লকার তছনছ করে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, মূল্যবান হাতঘড়ি ও অন্যান্য মালামাল নিয়ে যায়। সোমবার (৬ জুলাই) দুপুরে এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মাদারীপুর শহরের পানিছত্র ভূঁইয়া বাড়ি মসজিদ সংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জজ আতিক জামানের বাবা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আলিমুজ্জামান শারীরিক অসুস্থতার কারণে পরিবারসহ ঢাকায় চিকিৎসাধীন থাকায় বাড়িটি তালাবদ্ধ ছিল। এই সুযোগে গভীর রাতে চোরচক্র কোলাপসিবল গেট ও ঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে শয়নকক্ষে থাকা স্টিলের আলমারির লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, ৪ লাখ ৮০ হাজার টাকা, একাধিক মূল্যবান হাতঘড়ি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এছাড়া নির্মাণাধীন ভবনে রাখা বিভিন্ন মূল্যবান নির্মাণসামগ্রীও চুরি হয়েছে বলে অভিযোগ করেন পরিবা

মাদারীপুরে বিচারকের বাড়িতে চুরি

মাদারীপুর শহরে মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তার স্ত্রী মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি দম্পতির গ্রামের বাড়িতে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা আলমারির লকার তছনছ করে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, মূল্যবান হাতঘড়ি ও অন্যান্য মালামাল নিয়ে যায়।

সোমবার (৬ জুলাই) দুপুরে এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মাদারীপুর শহরের পানিছত্র ভূঁইয়া বাড়ি মসজিদ সংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জজ আতিক জামানের বাবা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আলিমুজ্জামান শারীরিক অসুস্থতার কারণে পরিবারসহ ঢাকায় চিকিৎসাধীন থাকায় বাড়িটি তালাবদ্ধ ছিল। এই সুযোগে গভীর রাতে চোরচক্র কোলাপসিবল গেট ও ঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে শয়নকক্ষে থাকা স্টিলের আলমারির লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, ৪ লাখ ৮০ হাজার টাকা, একাধিক মূল্যবান হাতঘড়ি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এছাড়া নির্মাণাধীন ভবনে রাখা বিভিন্ন মূল্যবান নির্মাণসামগ্রীও চুরি হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

আরও জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে বাড়ির ভাড়াটিয়ারা তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে মো. আলিমুজ্জামানকে মোবাইল ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঢাকা থেকে মাদারীপুরে এসে বাড়ির বিভিন্ন কক্ষের তালা ভাঙা, আলমারি তছনছ এবং মালামাল খোয়া যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করেন।

সোমবার দুপুরে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সিনিয়র সিভিল জজ আতিক জামানের বাবা মো. আলিমুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow