মাদ্রাসা বোর্ড ফলাফলে শীর্ষে দারুন্নাজাত
চলতি বছরের দাখিল পরীক্ষায় ফলাফলের শীর্ষে রাজধানীর ডেমরার দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় পরীক্ষায় ১ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২৬৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৭ শিক্ষার্থী। ৯৭ দশমিক ৬১ ভাগ শিক্ষার্থী পাশ করেছে এবং ৪৭ দশমিক ৫০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে। যা দেশের সব মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ। দারুন্নাজাতের এবারের ফলাফলের বিশেষত্ব শুধু জিপিএ-৫-এর সংখ্যা নয়, বরং বড় পরীক্ষার্থী সংখ্যার মধ্যেও এই সাফল্য এসেছে। প্রতিষ্ঠানটির চারটি শাখার মধ্যে তিনটিতে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। দারুন্নাজাত তাখসিসি শাখায় ১২৭ পরীক্ষার্থীর মধ্যে ৯৬ জন জিপিএ-৫ পেয়েছে। দারুন্নাজাত মাদ্রাসা কিতাব বিভাগে ৭১ জনের সবাই উত্তীর্ণ হয়েছে এবং ৬১ জন পেয়েছে জিপিএ-৫। দারুন্নাজাত আইডিয়াল শাখায় ৮৭ পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে; জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। ফলাফলে দেখা গেছে, দেশসেরা মাদ্রাসাগুলোর মধ্যে জামিয়া আহমাদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসায় ৩২১ জন শিক্ষার্থীর মধ্যে ৩২০ জন পাস করেছে। পাশের
চলতি বছরের দাখিল পরীক্ষায় ফলাফলের শীর্ষে রাজধানীর ডেমরার দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় পরীক্ষায় ১ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২৬৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৭ শিক্ষার্থী। ৯৭ দশমিক ৬১ ভাগ শিক্ষার্থী পাশ করেছে এবং ৪৭ দশমিক ৫০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে। যা দেশের সব মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ।
দারুন্নাজাতের এবারের ফলাফলের বিশেষত্ব শুধু জিপিএ-৫-এর সংখ্যা নয়, বরং বড় পরীক্ষার্থী সংখ্যার মধ্যেও এই সাফল্য এসেছে। প্রতিষ্ঠানটির চারটি শাখার মধ্যে তিনটিতে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। দারুন্নাজাত তাখসিসি শাখায় ১২৭ পরীক্ষার্থীর মধ্যে ৯৬ জন জিপিএ-৫ পেয়েছে। দারুন্নাজাত মাদ্রাসা কিতাব বিভাগে ৭১ জনের সবাই উত্তীর্ণ হয়েছে এবং ৬১ জন পেয়েছে জিপিএ-৫। দারুন্নাজাত আইডিয়াল শাখায় ৮৭ পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে; জিপিএ-৫ পেয়েছে ৫১ জন।
ফলাফলে দেখা গেছে, দেশসেরা মাদ্রাসাগুলোর মধ্যে জামিয়া আহমাদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসায় ৩২১ জন শিক্ষার্থীর মধ্যে ৩২০ জন পাস করেছে। পাশের হার ৯৯ দশমিক ৬৯ ভাগ। এ মাদ্রাসার ১১০ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পাসর হার ৯৭ দশমিক ২৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২৬৬ জন।
দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা আ. খ. ম. আবু বকর সিদ্দীক বলেন, ‘দ্বীনি পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা, এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা এবং সর্বোপরি আল্লাহর অশেষ রহমত এ সাফল্যের মূল ভিত্তি।’
মাদ্রাসার উত্তরোত্তর সাফল্যের জন্যে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এরমধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ ছাড়া সব বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী। এরমধ্যে মাদ্রাসা বোর্ড জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী। গত বছর মাদ্রাসা বোর্ড পাশের হার ছিল ৭৫ ভাগ।
What's Your Reaction?