মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর

দেশের বেসরকারি মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের জন্য বড় সুখবর দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত মে এবং জুন মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত মে মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৩টি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৪টি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষক-কর্মচারীরা আগামী ০৮ জুলাই থেকে সংশ্লিষ্ট ব্যাংক হতে তাদের মে ও জুন মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। একই দিনে দুই মাসের বেতন ছাড়ের এই সংবাদে সারা দেশের বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। স্মারক নম্

মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর

দেশের বেসরকারি মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের জন্য বড় সুখবর দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত মে এবং জুন মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত মে মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৩টি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৪টি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষক-কর্মচারীরা আগামী ০৮ জুলাই থেকে সংশ্লিষ্ট ব্যাংক হতে তাদের মে ও জুন মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

একই দিনে দুই মাসের বেতন ছাড়ের এই সংবাদে সারা দেশের বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।

স্মারক নম্বরসমূহ

মে ২০২৬ মাসের জন্য: ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১৩৮
জুন ২০২৬ মাসের জন্য: ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১৩৯

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow