মাদ্রাসাছাত্রীকে অপহরণ চেষ্টা, আটক ২

কিশোরগঞ্জের ভৈরবে মাদ্রাসায় যাওয়ার পথে এক ছাত্রীকে (১৬) অপহরণ চেষ্টার সময় ভুয়া সাংবাদিক পরিচয়ধারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে ভৈরব উপজেলার নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন, ​পৌর শহরের গাছতলাঘাট এলাকার বাসিন্দা মো. জসিম মিয়া (৪৮) ও মো. রনি মিয়া (৩২)। মো. জসিম মিয়া নিজেকে সাংবাদিক ও রাজনৈতিক কর্মী পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী ছাত্রীর বাবা মো. হারুনুর রশীদের দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জসিম মিয়া মাদ্রাসায় যাতায়াতের পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। শনিবার সকালে ওই ছাত্রী মাদ্রাসায় যাচ্ছিলেন। নিউটাউন এলাকার ভাই ভাই ভিলার সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় জসিম মিয়া ও  রনি মিয়াকে আটকে রেখে পুলিশে খবর দেন। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক

মাদ্রাসাছাত্রীকে অপহরণ চেষ্টা, আটক ২
কিশোরগঞ্জের ভৈরবে মাদ্রাসায় যাওয়ার পথে এক ছাত্রীকে (১৬) অপহরণ চেষ্টার সময় ভুয়া সাংবাদিক পরিচয়ধারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে ভৈরব উপজেলার নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন, ​পৌর শহরের গাছতলাঘাট এলাকার বাসিন্দা মো. জসিম মিয়া (৪৮) ও মো. রনি মিয়া (৩২)। মো. জসিম মিয়া নিজেকে সাংবাদিক ও রাজনৈতিক কর্মী পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী ছাত্রীর বাবা মো. হারুনুর রশীদের দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জসিম মিয়া মাদ্রাসায় যাতায়াতের পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। শনিবার সকালে ওই ছাত্রী মাদ্রাসায় যাচ্ছিলেন। নিউটাউন এলাকার ভাই ভাই ভিলার সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় জসিম মিয়া ও  রনি মিয়াকে আটকে রেখে পুলিশে খবর দেন। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow