মাধুরীকে বিয়ে না করার কারণ জানালেন সুরেশ ওয়াদকর

বলিউডের বহুল আলোচিত একটি গুঞ্জন ছিলো একসময় নাকি অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সুরেশ ওয়াদকর। এমনকি কারণ হিসেবে বলা হতো, মাধুরীকে নাকি অতিরিক্ত রোগা মনে হয়েছিল তার। দীর্ঘদিনের সেই আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন সুরেশ নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, মাধুরীর পরিবারের পক্ষ থেকে তার কাছে কখনো আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাবই আসেনি। বিষয়টি নিয়ে হাস্যরসের সুরে সুরেশ বলেন, ‘হায় ঈশ্বর! মাধুরীকে নিয়ে এই গুজব একদিন আমার মাথার বাকি চুলও ফেলে দেবে। তিনি আমার দীর্ঘদিনের সহকর্মী ও ভালো বন্ধু। আমি তাকে ভীষণ শ্রদ্ধা করি। আসলে এই গল্পের শুরু হয়েছিল অর্চনা পুরাণ সিংয়ের একটি মন্তব্য থেকে। এরপর থেকেই প্রায় প্রতিটি সাক্ষাৎকারে আমাকে একই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।’ গায়ক জানান, মাধুরীর সঙ্গে কখনোই এ বিষয় নিয়ে তার কোনো আলোচনা হয়নি। কারণ বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘হয়তো তার বাবা কোনো সময় খোঁজখবর নিয়েছিলেন। কিন্তু সরাসরি কোনো প্রস্তাব আমার কাছে আসেনি। আর প্রস্তাবই না এলে আমি কীভাবে তা প্রত্যাখ্যান করব? তাছাড়া তখন আমার জীবন

মাধুরীকে বিয়ে না করার কারণ জানালেন সুরেশ ওয়াদকর

বলিউডের বহুল আলোচিত একটি গুঞ্জন ছিলো একসময় নাকি অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সুরেশ ওয়াদকর। এমনকি কারণ হিসেবে বলা হতো, মাধুরীকে নাকি অতিরিক্ত রোগা মনে হয়েছিল তার।

দীর্ঘদিনের সেই আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন সুরেশ নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, মাধুরীর পরিবারের পক্ষ থেকে তার কাছে কখনো আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাবই আসেনি।

বিষয়টি নিয়ে হাস্যরসের সুরে সুরেশ বলেন, ‘হায় ঈশ্বর! মাধুরীকে নিয়ে এই গুজব একদিন আমার মাথার বাকি চুলও ফেলে দেবে। তিনি আমার দীর্ঘদিনের সহকর্মী ও ভালো বন্ধু। আমি তাকে ভীষণ শ্রদ্ধা করি। আসলে এই গল্পের শুরু হয়েছিল অর্চনা পুরাণ সিংয়ের একটি মন্তব্য থেকে। এরপর থেকেই প্রায় প্রতিটি সাক্ষাৎকারে আমাকে একই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।’

গায়ক জানান, মাধুরীর সঙ্গে কখনোই এ বিষয় নিয়ে তার কোনো আলোচনা হয়নি। কারণ বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি।

তিনি বলেন, ‘হয়তো তার বাবা কোনো সময় খোঁজখবর নিয়েছিলেন। কিন্তু সরাসরি কোনো প্রস্তাব আমার কাছে আসেনি। আর প্রস্তাবই না এলে আমি কীভাবে তা প্রত্যাখ্যান করব? তাছাড়া তখন আমার জীবনে পদ্মা এসে গিয়েছিল। তিনি ছিলেন আমার ছাত্রী, পরে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই।’

দীর্ঘদিন ধরে প্রচলিত গল্পে বলা হয়, মাধুরীকে নাকি রোগা হওয়ার কারণে পছন্দ করেননি সুরেশ। তবে এ দাবিও উড়িয়ে দিয়েছেন তিনি।

সুরেশের ভাষ্য, ‘তখনকার সময়ের আমার ছবিগুলো দেখলেই বোঝা যাবে, আমিও যথেষ্ট রোগা ছিলাম। তাই এমন কারণ দেখিয়ে কাউকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।’

উল্লেখ্য, ১৯৯৯ সালে হৃদরোগ বিশেষজ্ঞ শ্রীরাম নেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাধুরী দীক্ষিত। বর্তমানে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে একটি নতুন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে হাজির হয়েছেন মাধুরী। তবে বহু বছর পরও তার ব্যক্তিগত জীবন ঘিরে পুরোনো নানা গুঞ্জন এখনো ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে আছে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow