মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মাকসুদ কামাল
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার তৎকালীন উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামালকে আসামি করা হচ্ছে। এ মামলায় লেখক-শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবালসহ মোট আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদনটি পর্যালোচনা শেষে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রসিকিউটর গাজী এমএইচ তামিম তদন্ত প্রতিবেদন জমা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আনুষ্ঠানিক অভিযোগ আকারে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এএসএম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আ ক ম জামাল উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, লেখক মুহাম্মদ জাফর ইকবাল এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। প্রসিকিউশনের ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে তদন্
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার তৎকালীন উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামালকে আসামি করা হচ্ছে।
এ মামলায় লেখক-শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবালসহ মোট আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদনটি পর্যালোচনা শেষে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রসিকিউটর গাজী এমএইচ তামিম তদন্ত প্রতিবেদন জমা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আনুষ্ঠানিক অভিযোগ আকারে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এএসএম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আ ক ম জামাল উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, লেখক মুহাম্মদ জাফর ইকবাল এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউশনের ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছে। বর্তমানে সেটি পর্যালোচনার পর্যায়ে রয়েছে। পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
এফএইচ/এমএএইচ/
What's Your Reaction?