মানবদেহে হরমোনের ভারসাম্যহীনতা নানান জটিল রোগের কারণ হতে পারে
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘ওয়ার্ল্ড হরমোন ডে ২০২৬’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মানবদেহে হরমোনের সঠিক ভারসাম্য রক্ষা, হরমোনের বহুমাত্রিক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জটিল হরমোনজনিত রোগ নির্ণয় ও চিকিৎসার ওপর গুরুত্বারোপ করা হয়। সোমবার (২০ এপ্রিল) বিএমইউয়ের ‘এ’ ব্লক অডিটোরিয়ামে সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে আয়োজিত এ সেমিনারে অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. শারমিন জাহান ‘অ্যান্ডোক্রাইন জেমস: লেসনস ফ্রম মোস্ট চ্যালেঞ্জিং কেসেস’ শীর্ষক উপস্থাপনায় জটিল হরমোনজনিত রোগ নির্ণয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুসরাত সুলতানা ‘হরমোন ম্যাটারস: অ্যান্ডোক্রাইন হেলথ অ্যাক্রস দ্য লাইফ স্প্যান’ উপস্থাপনায় বলেন, জীবনের প্রতিটি পর্যায়ে হরমোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের বৃদ্ধি, বুদ্ধিমত্তা, বিপাকক্রিয়া, প্রজননসহ দেহের স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হরমোনের সুষম ভারসাম্য অপরিহার্য। তিনি বলেন, হরমোনের ভারসাম্যহীনতা ডায়াবেটিস, থাইরয়েডজনিত রোগ, উচ্চতা-সংক্রান্ত সমস্যা, বন্ধ্যাত
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘ওয়ার্ল্ড হরমোন ডে ২০২৬’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মানবদেহে হরমোনের সঠিক ভারসাম্য রক্ষা, হরমোনের বহুমাত্রিক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জটিল হরমোনজনিত রোগ নির্ণয় ও চিকিৎসার ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (২০ এপ্রিল) বিএমইউয়ের ‘এ’ ব্লক অডিটোরিয়ামে সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে আয়োজিত এ সেমিনারে অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. শারমিন জাহান ‘অ্যান্ডোক্রাইন জেমস: লেসনস ফ্রম মোস্ট চ্যালেঞ্জিং কেসেস’ শীর্ষক উপস্থাপনায় জটিল হরমোনজনিত রোগ নির্ণয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।
অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুসরাত সুলতানা ‘হরমোন ম্যাটারস: অ্যান্ডোক্রাইন হেলথ অ্যাক্রস দ্য লাইফ স্প্যান’ উপস্থাপনায় বলেন, জীবনের প্রতিটি পর্যায়ে হরমোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের বৃদ্ধি, বুদ্ধিমত্তা, বিপাকক্রিয়া, প্রজননসহ দেহের স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হরমোনের সুষম ভারসাম্য অপরিহার্য।
তিনি বলেন, হরমোনের ভারসাম্যহীনতা ডায়াবেটিস, থাইরয়েডজনিত রোগ, উচ্চতা-সংক্রান্ত সমস্যা, বন্ধ্যাত্ব ও বয়ঃসন্ধিকালীন জটিলতার মতো বিভিন্ন রোগের কারণ হতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, মানবদেহের প্রায় সব অঙ্গ-প্রত্যঙ্গ ও সিস্টেমের ওপর হরমোনের গভীর প্রভাব রয়েছে। চিকিৎসকদের দৈনন্দিন চিকিৎসা কার্যক্রমে হরমোনজনিত সমস্যার মুখোমুখি হতে হয়। এ বিষয়ে জনসাধারণ ও চিকিৎসকদের আরও সচেতনতা ও জ্ঞান বৃদ্ধি জরুরি বলে তিনি উল্লেখ করেন।
ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির সভাপতি এবং ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছারের সভাপতিত্বে ও মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহাবুব মুর্শেদ মামুনের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার ও রেজিস্ট্রার অধ্যাপিকা ডা. নজরুল ইসলাম।
বক্তারা বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের প্রতিটি পর্যায়ে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সুস্থ জীবনযাপনের জন্য সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণের মাধ্যমে হরমোনের ভারসাম্য বজায় রাখা জরুরি। পাশাপাশি হরমোনজনিত রোগসমূহ দ্রুত শনাক্ত করে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসইউজে/এমকেআর
What's Your Reaction?