মানবাধিকার ও টেকসই উন্নয়নে ঢাবিতে ডেনিশ প্রতিনিধিদলের মতবিনিময়

ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস-এর উপদেষ্টা কেট গ্রিফিথসর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সোমবার (৮ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস-এর প্রজেক্ট কন্ট্রোলার সেলমা ইয়াহিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে মানবাধিকার, টেকসই উন্নয়ন এবং শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে তরুণদের মধ্যে মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক পরিবর্তনে তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে চলমান সহযোগিতামূলক উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সম্প্রতি ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস-এর সহযোগিতায় শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি যৌথ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা এবং অংশগ্রহণমূলক কার্যক্রম আয়োজন করা হচ্ছে। এর মাধ্

মানবাধিকার ও টেকসই উন্নয়নে ঢাবিতে ডেনিশ প্রতিনিধিদলের মতবিনিময়

ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস-এর উপদেষ্টা কেট গ্রিফিথসর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সোমবার (৮ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে।

এ সময় ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস-এর প্রজেক্ট কন্ট্রোলার সেলমা ইয়াহিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মানবাধিকার, টেকসই উন্নয়ন এবং শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে তরুণদের মধ্যে মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক পরিবর্তনে তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে চলমান সহযোগিতামূলক উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সম্প্রতি ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস-এর সহযোগিতায় শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি যৌথ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা এবং অংশগ্রহণমূলক কার্যক্রম আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে তরুণদের মানবাধিকার ও সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে আরও সচেতন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং তাদের সামাজিক পরিবর্তনের সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও নেতৃত্বগুণ বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ মানবাধিকার শিক্ষা, গবেষণা, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow