মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হলেন বিচারপতি মইনুল ইসলাম
জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। এ ছাড়া কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন চারজন। তারা হলেন গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য মো. নূর খান; ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম; গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুজ্জামান নুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬ এর উপ-ধারা (১) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি, বাছাই কমিটির সুপারিশক্রমে তাদের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগদান করা হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়।
জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। এ ছাড়া কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন চারজন।
তারা হলেন গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য মো. নূর খান; ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম; গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুজ্জামান নুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬ এর উপ-ধারা (১) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি, বাছাই কমিটির সুপারিশক্রমে তাদের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগদান করা হলো।
এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়।
What's Your Reaction?