মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছেন তারেক রহমান: রহমাতুল্লাহ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তার আদর্শ অনুসরণ করে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রোববার (৩১ মে) দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম ম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তার আদর্শ অনুসরণ করে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রোববার (৩১ মে) দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম মৃধা, সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবির মাসুদ, নগর বিএনপি নেতা নুরুল মোমেন কোটন, ড্যাবের সদস্য অধ্যাপক ডা. আমিনুল হক, সদর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান, চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, জিয়ামঞ্চ বরিশাল সদরের সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সামিম আকন, শাহবাগ থানা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন, সাবেক সহ-সভাপতি ইলিয়াস আহমাদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, সাবেক যুগ্ম সম্পাদক হাজী দাইয়ান ইশতি, সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদার, চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মামুন সরদার গনি, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন মুরাদ, কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতা কাজী জাহাঙ্গীরসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে শনিবার (৩০ মে) বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর বাজারে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
What's Your Reaction?